ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্যটনে কোপ, ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ ওড়িশার একাধিক দর্শনীয় স্থান

সবদিক নিউজ: এবার ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাবে পুরী সহ ওড়িশার পর্যটন পরিষেবায় প্রভাব পড়তে শুরু করেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্যাটকদের কথা মাথায় রেখে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। পুরি যাওয়া পরিকল্পনা থাকলে আপাতত তা পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পুরীর বাইরের জেলায় পর্যটকদের ভ্রমণ না করার আবেদন জানিয়েছেন জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশা ভ্রমণে নিষেধাজ্ঞা ঘোষণা (Cyclone Akvan)
শুধুমাত্র সমুদ্র সৈকত নয়। পুরীর মন্দির, ফেরি পরিষেবা, চিড়িয়াখানা ও একাধিক জনপ্রিয় পর্যটক কেন্দ্র গুলো বন্ধ রাখা হচ্ছে (Cyclone Akvan) । ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে কুড়ি নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের নারশাপুর থেকে পুরীর মধ্যবর্তী এলাকায় ও গোপালপুর এর কাজ দিস স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়টি।
সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার এর কাছাকাছি। এছাড়া ১৯ ও ২০ নভেম্বর ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে পুড়ির প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বাইরে জেলা পর্যটকদের পুরী ভ্রমণ পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাম ও শহরের রাস্তা নিয়ে বড় উদ্যোগ, তৈরি হবে ডিজিটাল মানচিত্র
পাশাপাশি যারা ইতিমধ্যে হোটেলে রয়েছেন তাদের ঘূর্ণিঝড়ের সতর্কতা জানিয়ে নিরাপদ সম্ভব হলে নিজেদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, ১৮ নভেম্বর থেকেই বন্ধ রাখা হয়েছে পুরী সমুদ্রসৈকত।
এছাড়া অস্তরঙ্গ, চন্দ্রভাগা-সহ অন্যান্য সমুদ্রসৈকতেও পর্যটকদের প্রবেশে বিধিনিষেধ জারি হয়েছে।শ্রীগুণ্ডিচা মন্দির ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে শ্রীজগন্নাথ মন্দিরের নিত্যপুজো ও নিয়মিত আচার-অনুষ্ঠান চালু থাকবে (Cyclone Akvan)।



