0%

ফের অশান্ত বাংলাদেশ! আতঙ্কে ভারত থেকে দেশে ফিরছেন নাগরিকরা

ঢাকা: বাংলাদেশের একাধিক এলাকায় নতুন করে অশান্তির খবর সামনে আসতেই উদ্বেগ বাড়ছে সে দেশের নাগরিকদের মধ্যে। বিশেষ করে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে আসা বাংলাদেশিরা দ্রুত দেশে ফিরতে চাইছেন। পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় অনেকেই আর ভারতে থাকতে চাইছেন না। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে একদিনে বাংলাদেশে ফিরে গিয়েছেন প্রায় ৩০০ জন। একই ছবি দেখা গিয়েছে পেট্রাপোল ও নদিয়ার গেদে সীমান্তেও।

ইমিগ্রেশন সূত্রে খবর, বৃহস্পতিবার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন প্রায় ২০৫ জন। অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন প্রায় ৩০০ জন। দুই দেশের মধ্যে যাতায়াতের এই পরিসংখ্যানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিকদের উদ্বেগের ছবিই উঠে আসছে।

চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী ও তাঁদের পরিজন, পর্যটক এবং ব্যবসার কাজে ভারতে থাকা বাংলাদেশিরা দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। তাঁদের অনেকেরই আশঙ্কা, দেশে পরিবারের সদস্যরা একা রয়েছেন। বিভিন্ন জায়গায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের খবর আসায় বাড়ির লোকজনের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে। সেই কারণেই কাজ অসম্পূর্ণ রেখেও পরিবারের পাশে দাঁড়াতে ফিরছেন অনেকে।

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলিতেও বাংলাদেশি অতিথিদের সংখ্যা কমছে বলে খবর। চিকিৎসা বা অন্য প্রয়োজনে শহরে থাকা অনেকেই হোটেল ছেড়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক স্পষ্ট।

তবে শুধু বাংলাদেশ থেকে ভারতে ফেরার ছবিই নয়, উল্টো চিত্রও দেখা যাচ্ছে সীমান্তে। অশান্ত পরিস্থিতির মধ্যে নিরাপদ আশ্রয় এবং প্রয়োজনীয় কাজের খোঁজে বাংলাদেশ থেকে ভারতে আসছেন অনেকে। বৃহস্পতিবার ঘোজাডাঙা দিয়ে প্রায় ২০৫ জনের ভারতে প্রবেশের তথ্য সেই ছবিও তুলে ধরেছে।

ঘোজাডাঙা, পেট্রাপোল ও গেদে—তিন সীমান্তেই যাতায়াতের ক্ষেত্রে পরিস্থিতির প্রভাব পড়েছে। আপাতত নির্ধারিত ইমিগ্রেশন ও নিরাপত্তা বিধি মেনেই দুই দেশের নাগরিকদের যাতায়াত চলছে। বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়, তার উপর নজর রাখছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দা থেকে শুরু করে দুই দেশে যাতায়াতকারী সাধারণ মানুষ।

উত্তরবঙ্গের ধুঁকতে থাকা চা বাগান বাঁচাতে ২০০ কোটির প্রস্তাব দিল তেরাই গ্ৰুপ

‘আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন’, অভিষেককে ভর্ৎসনা হাইকোর্টের

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker