0%

৯/১১ ধাঁচে সৌদিতে হামলা হাউথির, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল রিয়াধ টাওয়ারে, জ্বলছে আকাশচুম্বী ভবন

সৌদি আরব (Saudi Arabia)-হাউথি সংঘর্ষে ফিরল ৯/১১-র টুইন টাওয়ারে আল কায়দার ভয়ংকর হামলার স্মৃতি। মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী রিয়াধের বাণিজ্যিক এলাকায় সবচেয়ে আকাশচুম্বী দৃষ্টিনন্দন ভবন রিয়াধ টাওয়ারে হামলা চালাল ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথি। ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়াধ টাওয়ার। এমনকী বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি ভবনও। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে হাড়হিম করা ছবি ও ভিডিও। যেখনে দেখা গিয়েছে, রিয়াধ টাওয়ারের মাঝের অংশ হামলার পরে দাউদাউ করে জ্বলছে। খসে পড়ছি ভবনটির কংক্রিটের বিভিন্ন অংশ। যদিও সৌদি সরকারের দাবি, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাউথি হামলার কথা স্বীকার করেছে সৌদির সিভিল ডিফেন্স সংস্থা। বৃহস্পতিবার তারা জানিয়েছে, হাউথি গোষ্ঠীর হামলায় রিয়াধ টাওয়ারের পাশাপাশি কাছাকাছি ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রাজধানীতে একটি বিকট শব্দ শোনার পর, রিয়াধ ও দক্ষিণাঞ্চলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলিকে তারা প্রতিহত করেছে।

রিয়াধ টাওয়ারে হামলার নিন্দা করে হাউথি গোষ্ঠীর উদ্দেশে বিবৃতি দিয়েছে সৌদি আরবের বিদেশ মন্ত্রক। এক্স হ্যান্ডেলের মন্ত্রক বলেছে, “সৌদি আরব তার সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষিত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।” বিদ্রোহী গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে, “প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার রয়েছে সৌদি আরবের।”

এদিকে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট ও আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করে। পরে বিপদ কেটে গিয়েছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। রিয়াধের আকাশচুম্বী ভবনে হামলাটি সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বিভিন্ন সরকারি দপ্তর লক্ষ্য করে হাউথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সর্বশেষ ঘটনা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker