ড্র করেও স্বপ্নপূরণ! অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ভারতীয় ফুটবল দল

ভারত: ০
মালয়েশিয়া: ০
সব ম্যাচ জিততেই হবে, এমন নয়। কখনও কখনও একটা ড্র-ও জয়ের সমান। বিশেষ করে যখন সামনে থাকে যোগ্যতা অর্জনের হাতছানি। মালয়েশিয়ার বিরুদ্ধে সেই অঙ্কটাই নিখুঁত ভাবে মেলালেন ভারতের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। গোলশূন্য ড্র করেই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর মূল পর্বে জায়গা করে নিল ভারত।
A point is enough to top Group E and send the #BlueColts to the #AFCU17 Asian Cup Uzbekistan 2027! 🙌🏻 #INDMAS #AsiaDream #IndianFootball https://t.co/Y7hjn9z9Y2
— Indian Football (@IndianFootball) November 20, 2026
বাছাই পর্বে এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ভারতের রক্ষণ। কিন্তু চাপের মুহূর্তে নিজেদের দায়িত্ব পালনে কোনও ভুল করেনি ব্লু কোল্টসের ডিফেন্ডাররা। মালয়েশিয়ার আক্রমণ সামলে গোটা ম্যাচে জমাট রক্ষণ বজায় রাখে তারা। আক্রমণেও অবশ্য এদিন ছন্দে দেখা যায়নি ভারতকে। খেলাও যে খুব গতিময় ছিল, তা নয়। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে অযথা ঝুঁকি নেয়নি মেহরাজউদ্দিনের ছেলেরা। একেবারে ট্যাকটিক্যাল ফুটবল উপহার দিয়ে মালয়েশিয়াকে আটকে দিল তারা।
চোখধাঁধানো ফুটবল নয়, লক্ষ্য ছিল যোগ্যতা অর্জন। সেই লক্ষ্য পূরণে লেটার মার্ক্স নিয়ে পাশ ভারত। তবে খেলা শুরুর ৮ মিনিটেই সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। এক্ষেত্রে রাজ সিং ও মুকুন্দের যুগলবন্দি দেখা যায়। যদিও মালয়েশিয়ান গোলরক্ষককে পরীক্ষার মুখে ফেলতে ব্যর্থ হন। প্রসঙ্গত, গুয়ামের বিপক্ষে ১২-০ গোলে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে একাই ৪টি গোল করেছিলেন তিনি। ১৮ মিনিটেও সুযোগ পায় ভারত। তবে পালটা প্রত্যাঘাত হেনে ২০ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে যায় মালয়েশিয়াও। নুর আজমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭ মিনিটে ফের সুযোগ পান রাজ সিং। ৩৮ মিনিটে বক্সে হৃষিকেশের উদ্দেশ্যে দুরন্ত বল বাড়ান মুকুন্দ। যদিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড। ৪২ মিনিটে এ হেন হৃষিকেশই হলুদ কার্ড দেখেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
Top of Group E, qualified for the #AFCU17 Asian Cup and loving every second of it! 💙🇮🇳 #AsiaDream #IndianFootball https://t.co/lCNELnf5u4
— Indian Football (@IndianFootball) November 20, 2026
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় মালয়েশিয়ার। ফাঁকা গোলে বিপক্ষ ফরোয়ার্ডের হাফভলি ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়। ৪৬ মিনিটে প্রথমার্ধে চোটের সঙ্গে লড়াই করা রাজ সিংয়ের পরিবর্তে মাঠে নামলেন সাহির আলি। ৬১ মিনিটে লমসাংজুয়ালা সাংনুনতলুয়াঙ্গা দুর্দান্ত ফুটওয়ার্ক দেখিয়ে একাধিক খেলোয়াড়কে ড্রিবল করে কাটিয়ে শট নেন। যদিও গোল হয়নি। দু’মিনিটের মধ্যেই ফের পরীক্ষার মুখে পড়ে মালয়েশীয় গোলরক্ষক। ৭০ মিনিটে মালয়েশিয়া সুযোগ পেলেও সামাল দেয় ভারত।
Uzbekistan, here we come! 🇮🇳✈️🇺🇿 The #BlueColts have qualified for the #AFCU17 Asian Cup for the 11th time in history. 💙 #AsiaDream #IndianFootball https://t.co/RmW6HvgZsH
— Indian Football (@IndianFootball) November 20, 2026
৭৯ মিনিটে সুযোগ হাতছাড়া ব্লু কোল্টসের। অধিনায়ক গাংতে শট নেবেন নাকি ক্রস করবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন। শেষ পর্যন্ত হাতছাড়া হল সুযোগ! শেষ পর্যন্ত কোনও প্রতিপক্ষই কোনও গোল করতে পারেনি। তবে মালয়েশিয়ার বিরুদ্ধে ১ পয়েন্টেই খুলে দিল এশিয়ান কাপের দরজা। আগামী বছর উজবেকিস্তানে বসবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্ব। সেখানে খেলবে ভারত। এই নিয়ে একাদশ বার প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নিল দেশের কিশোর ফুটবল দল।
শেয়ার
লিংক



