প্রথমবার এমন ব্যতিক্রমী ঘটনা, কৃষ্ণনগরের বুড়িমার নিরঞ্জন নিয়ে বড় সিদ্ধান্ত পুজো কমিটির

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টিতে ভিজছে বাংলা। আকাশের মুখ ভার, একটানা বৃষ্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জনেও দেখা দিয়েছে সমস্যা। পুজো হয়ে গেলেও এবারই ব্যতিক্রমী ভাবে স্থগিত রাখা হয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার (Buri Maa) নিরঞ্জন পর্ব।
বুড়িমার (Buri Maa) নিরঞ্জন পর্ব আপাতত স্থগিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আপাতত প্রতিমা নিরঞ্জন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি এবং বহু ভক্ত। পুজোর পরের দিন পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় বলেন, কোনও সন্তান বা ভক্তই এমন প্রবল বৃষ্টিতে নিজের মাকে ভিজিয়ে বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারে না।
কেন এই সিদ্ধান্ত: তিনি আরও বলেন, ‘বুড়িমা আমাদের নিজের মায়ের মতোই। তাই এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাকে নিয়ে বেরোনোর কোনও ঝুঁকি আমরা নিচ্ছি না।’ উপরন্তু সর্বাঙ্গে বহুমূল্য সোনার ও অন্যান্য অলঙ্কার রয়েছে বুড়িমার। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিরঞ্জনের শোভাযাত্রা বের করলে প্রতিমার অঙ্গহানি বা বড়সড় কোনও ক্ষতির আশঙ্কা থেকে যেতে পারে।
আরও পড়ুন : চ্যানেল বদলে নতুন সিরিয়ালে ফিরছেন ‘অনুভব’ সোমরাজ, বিপরীতে কে?
কবে হবে নিরঞ্জন: পুজো (Buri Maa) কমিটির তরফে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দু তিন দিন লাগাতার বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এর আগে একবার পুজোর পর এমন বৃষ্টি হলেও তা অপ্রত্যাশিত ভাবে থেমে গিয়েছিল। কিন্তু এবার বৃষ্টি থামার কোনও সম্ভাবনা না থাকায় বিসর্জন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ক্যামেরার নেপথ্যে থেকে দেন নির্দেশ, ‘বিগ বস’ এর গম্ভীর কণ্ঠস্বর কারা জানেন?
অর্ণব গঙ্গোপাধ্যায় বলেন, মায়ের বিসর্জনের পুজো এবং ঘট বিসর্জন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তাই প্রতিমাকে পাট থেকে নামিয়ে মন্দিরের নির্ধারিত ঘরের মধ্যে সুরক্ষিত ভাবে রাখা হবে বলে জানা গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কাটলে আগামীকাল অথবা পরশু যেদিন পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিনই বিসর্জনের শোভাযাত্রা বের করা হবে।



