‘নভেম্বর শেষ হলেই নাকি সপ্তম পে কমিশনের রিপোর্ট পেশ..,’ বেতন-পেনশন কম পাওয়ার আশঙ্কায় সরকারি কর্মীরা

সবদিক নিউজ:রাজ্যে সপ্তম পে কমিশনের (7th pay commission) ঘোষণার পর থেকে সরকারি কর্মচারীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৭ সালের শুরুতেই নয়া বেতন কমিশন লাগু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য (West Bengal Government)। এই নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
নয়া পে কমিশন নিয়ে প্রশ্ন কনফেডারেশনের | 7th pay commission
মলয়বাবু সমাজমাধ্যমে লিখেছেন, “১৮% মহার্ঘভাতা পরবর্তী নয়া সরকার অক্টোবর ২৬ থেকে ২০% ডিএ দিতে শুরু করেছেন। ৬০% ডিএ হতে এখনও ২২% ডিএ বাকি। অথচ একশ্রেণীর কর্মচারী/ইউটিউবরা প্রচার চালাচ্ছেন যে, সরকার তথা বেতন কমিশন নাকি নভেম্বর শেষ হলেই ৭ম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে চলেছেন। অথচ ৬০% ডিএ না হলে, বেতন কমিশনের নয়া বেতনের সুপারিশ তথা ফিটমেন্ট ফ্যাক্টর তৈরিই হবে না।”
রাজ্যে বিজেপি সরকার আসার পর ২০% ডিএ বৃদ্ধি হয়েছে অক্টোবর মাস থেকে। এতদিন ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। বর্তমানে তা বেড়ে পৌঁছেছে ৩৮ শতাংশে। যদিও এখনও ফারাক রয়ে গেছে। এই ইসুতেই মলয়বাবু লিখেছেন, ৬০% ডিএ হতে এখনও ২২% ডিএ বাকি।
আরও পড়ুন: সিবিআইয়ের রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট! আরজি কর কাণ্ডে এবার কী নির্দেশ দিল আদালত?
মলয়বাবু একটি ছবিও শেয়ার করেছেন ফেসবুকে। যেখানে বলা হয়েছে, “৮০৭১-এফ ২৭/১১/১৫ অভিরূপ সরকারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি। ডিএ’র সংস্থান না রাখলেও কেন্দ্রীয় বেতন কমিশনের যে Fitment factor 2.57 গুণিতক বেতন বৃদ্ধির সুপারিশ করেছিলেন। ৫ ম বেতন কমিশন গঠন হয় ৬০২০-এফ তাং ২৮/০৮/০৮ কনফেডারেশন
৫ ম বেতন কমিশন সরকারের কাছে রিপোর্ট পেশ করে ফেব্রুয়ারি ২০০৯ সেসময়ও কেন্দ্রীয় বেতন কমিশনের Fitment factor 1.86 গুণিতক বেতন বৃদ্ধির সুপারিশ করেছিলেন।
৪র্থ বেতন কমিশন ও কেন্দ্রীয় বেতন কমিশনের Fitment factor 1.40 মেনে বেতন বৃদ্ধি করেছিলেন।”
আশঙ্কা প্রকাশ করে তিনি লেখেন, “এবার যদি রাজ্যের ৭ম বেতন কমিশন, কেন্দ্রীয় বেতন কমিশনের রিপোর্টের আগে ৭ম রিপোর্ট পেশ করে দেয় এবং পরবর্তীতে দেখা যায় রাজ্যের Fitment factor থেকে কেন্দ্রীয় F. F অনেকটাই কম সেখানে ১০ বছর ধরে বেতন/পেনশন কম পাওয়ার যন্ত্রণা আমাদের ভুগতে হবে।
তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে, আমাদের ও বেতন/পেনশন বৃদ্ধি কেন্দ্রের ৮ম বেতন কমিশন অনুযায়ী হতে হবে।”
দুদিন আগেই কনফেডারেশন-এর তরফে পে কমিশনের ঠিকানা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। মলয়বাবু এক ভিডিওবার্তায় বলেন,”একটা ওয়েবসাইট করেছে, সেই ওয়েবসাইটে একবার জমা দিয়ে দিলে টোটালি বন্ধ। আমাদের যে সাবমিট করেছি সেটা দেখতে পারব অন্য কারোটাই পারব না। হার্ড কপি দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। বাড়ি থেকে বেতন কমিশন হচ্ছে কি না সেটাই সন্দেহ করছি আমরা। যে যার বাড়িতে বসে আছে।”



