জোর করে পাক ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা, পালটা পাকিস্তানের বিরুদ্ধে সব ম্যাচ বয়কট ভারতের

পুরুষ, মহিলা বা বয়সভিত্তিক ক্রিকেটে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। ম্যাচে হাত মেলান না দু’দেশের ক্রিকেটরা। এবার পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে ম্যাচ না খেলার হুমকি ভারতীয় দলের। এমনকী এশিয়া কাপ ফাইনালের অনুষ্ঠানও বয়কট করল। তবে মূল দলে নয়- দৃষ্টিশক্তিহীন দলের। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে জোর করে জিতিয়ে দেওয়া হল পাকিস্তানকে। তার প্রতিবাদে কড়া অবস্থান নিল ভারতীয় দল।
ঢাকায় ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের দ্বিতীয় আসরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তবে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায়। অথচ পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কারণ, নেট রান রেটে পাকিস্তান এগিয়ে ছিল। তারপরই নাটক। ভারতীয় খেলোয়াড় ও কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, নিয়মের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ফাইনাল ভেস্তে যাওয়ায় উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা উচিত ছিল। প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ওয়াকআউট করে ভারতীয় দল। এখানেই শেষ নয়। যদি এই বিতর্কের সমাধান না হয়, তাহলে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে ভারত।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (ডব্লিউবিসিসি)-এর সভাপতির নাম সুলতান শাহ। ঘটনাচক্রে যিনি কি না পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধান। টেকনিক্যাল কমিটি যৌথ বিজয়ী ঘোষণা করার পক্ষপাতি ছিল। কিন্তু সুলতান শাহ সেই নির্দেশ খারিজ করে দেন। ফলে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করানোয় পক্ষপাতিত্বের অভিযোগও উঠছে।
ভারতের দৃষ্টিহীন ক্রিকেট বোর্ডের (কাবি) এক কর্মকর্তার অভিযোগ, “নিয়ম খুব স্পষ্টভাবে লেখা আছে। যদিও সেটা ঠিকভাবে প্রয়োগ করা হয়নি। বিশ্বের সব জায়গায় ফাইনালের জন্য বাড়তি দিন থাকে। কখনও কোনও দেশ নেট রান রেটে ফাইনাল জিতেছে, এরকম হয়?” ভারতের এক প্লেয়ারও বলেছেন, “নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বলেই আমরা প্রতিবাদ করেছি।”
The trophy was awarded to Pakistan without the final being played. WBCC President and Pakistan Blind Cricket Council President Sultan Shah overruled the WBCC Technical Committee’s decision to declare joint winners, forcing the match referee to announce the same decision. https://t.co/XHoRsSo48D
— Cricket Association for the Blind in India (CABI) (@blind_cricket) November 20, 2026
শেয়ার
লিংক



