0%

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

নিজস্ব প্রতিনিধি: ভিনদেশের মাটিতে ব্যাট হাতে নতুন ইতিহাস লিখল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম চার ব্যাটারই তুলে নিলেন অর্ধশতরান। টেস্ট ক্রিকেটে ৯৪ বছরের ইতিহাসে SENA দেশগুলির মাটিতে এই প্রথম এমন নজির গড়ল টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ের এমন ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চলছে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। আর সেই ম্যাচের তৃতীয় দিনেই তৈরি  হয়  ঐতিহাসিক মুহূর্ত। ভারতের হয়ে প্রথম টপ অর্ডারের পাঁচ ব্যাটার প্রত্যেকেই পঞ্চাশ রানের গণ্ডি পার করেছেন। 

টেস্ট ক্রিকেটে একই ইনিংসে অনেকের অর্ধশতরান করার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে মোট ১২ বার এমন নজির তৈরি হয়েছে। তবে SENA দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) মাটিতে এই ঘটনা ঘটল প্রথমবার। অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ভারতের ৯৪ বছরের ইতিহাসে বিদেশের এই চার দেশের মাটিতে এমন কৃতিত্ব আগে দেখা যায়নি। এর আগে এশিয়ার বাইরে একবারই ভারতের প্রথম চার ব্যাটার একই ইনিংসে অর্ধশতরান করেছিলেন। ২০০৬ সালে বাসেতেরেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে ওয়াসিম জাফর ৫৪, বীরেন্দ্র সেহওয়াগ ৬৫, ভিভিএস লক্ষ্মণ ৬৩ এবং রাহুল দ্রাবিড় ৬৮ রান করেছিলেন। এবার ওয়েলিংটনে সেই তালিকায় যুক্ত হলেন যশস্বী জয়সওয়াল ৮৫)(, কেএল রাহুল (১৩৬), দেবদত্ত পাডিক্কল (৮০) এবং অধিনায়ক শুভমন গিল (৯৮), ঋষভ পন্থ (৫৫)। 

আরও পড়ুন: সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

অন্যদিকে, এই ম্যাচে একটি ব্যক্তিগত কৃতিত্ব অর্জন করেছেন কেএল রাহুল। নিউজিল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্ট ইনিংসেই শতরান করার নজির গড়েছেন তিনি। ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন রাহুল। তাঁর আগে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র সুনীল গাভাসকর এবং সুরিন্দর অমরনাথের। সব মিলিয়ে ওয়েলিংটন টেস্টে একাধিক রেকর্ডের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলের প্রথম চার ব্যাটারের এমন ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ জায়গা করে নিল।

The post ৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker