0%

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান ক্রিকেটের অন্দরে ফের ডামাডোল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যের মাঝেই দলের অন্দরমহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবর আজম। একদিকে দীর্ঘ অপেক্ষার পর টেস্ট সিরিজ জয়, অন্যদিকে দলের ভবিষ্যৎ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এরই মাঝে সতীর্থদের আত্মতুষ্টি ঝেড়ে ফেলে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিলেন পাক তারকা। স্পষ্ট জানিয়ে দিলেন, এখনও পর্যন্ত কিছুই অর্জন করেনি পাকিস্তান। তাঁর এই মন্তব্যের পরেই ক্রিকেটমহলে উঠেছে ঝড়। প্রশ্ন উঠেছে তাহলে কি সাফল্যের মাঝেও বড়সড় চ্যালেঞ্জের মুখে পাকিস্তানি ক্রিকেট?  

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন,  টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ও শক্তিশালী দল হয়ে উঠতে এখনও অনেকটা পথ হাঁটতে হবে পাকিস্তানকে। তাঁর কাছে দলের আসল লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো এবং র‍্যাঙ্কিংয়ের প্রথম চারে জায়গা করে নেওয়া। সেই জায়গায় না পৌঁছনো পর্যন্ত আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমরা এখনও কিছুই অর্জন করিনি।’  

আরও পড়ুন: সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

যদিও দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও আশাবাদী বাবর। ইংল্যান্ড সফরের পর নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। সাকিব খান, রাজাউল্লাহ, ঘাজি ঘোরি, তায়্যব আরিফ এবং আজান আওয়াইসদের পারফরম্যান্সে খুশি পাক অধিনায়ক। তবে তরুণদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। বাবরের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পর দ্রুত পরিচিতি বাড়লে অনেক সময় ক্রিকেটারদের মধ্যে আত্মতুষ্টি চলে আসে। তাই সাফল্যের পরেও অনুশীলন, পরিশ্রম এবং উন্নতির দিকে নজর রাখতে হবে। তরুণদের আত্মবিশ্বাস জোগানোর পাশাপাশি তাঁদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করাও জরুরি বলে মনে করেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয় পাকিস্তানের কাছে স্বস্তির হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে  তাদের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে। ১২টি ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে পাকিস্তান। আগামী ২০২৭ সালের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে তারা। তার আগে দলকে আরও সংগঠিত করে তোলাই এখন বাবরের লক্ষ্য। 

The post ‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker