১৬ ঘন্টা স্তব্ধ যান চলাচল, রবিবার মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

SOBDIK NEWS: মেরামতি ও সংস্কারের কাজের জন্য ফের আগামী রবিবার বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। আগামী ২২ নভেম্বর সকাল ৫ টা পর্যন্ত রাত ৯ টা পর্যন্ত মোট ১৬ ঘন্টা সেতুতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ২০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পুলিশ।
কী কারণে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)
জানা যাচ্ছে, সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল, বিয়ারিং এর মতো একাধিক গুরুত্বপূর্ণ অংশের মেরামতির কাজের জন্য বন্ধ থাকছে সেতু। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতু ও তার সংযোগকারী ব়্যাম্প দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে।
কোন দিক দিয়ে গাড়ি ঘুরবে: জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। টার্ফ ভিউ রোড থেকে গাড়ি গুলি হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। এছাড়া হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড (Second Hooghly Bridge) হয়েও যাওয়া যাবে।
আরও পড়ুন : ‘আকভান’-এ কেলেঙ্কারি, ১০০ ছুঁয়েছে ঝিঙে-বেগুন, আরও বাড়বে সবজির দাম?
বিকল্প রুট কী: খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়ি গুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস থেকে স্ট্র্যান্ড রোড ধরে গাড়ি গুলি হাওড়া ব্রিজের দিকে যাবে। খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে যে সমস্ত গাড়ি আসবে, তাদের হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : সেমিকন্ডাক্টর শিল্পের সোনালি সুযোগ, বামেদের জন্যই ধ্বংস, ৩৪ বছরের ইতিহাসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
অন্যদিকে খিদিরপুর রোড দিয়ে যে গাড়ি গুলি ঘোড়াপাসের কাছে ওয়াই পয়েন্টের ব়্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাবে সেই গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।



