0%

‘আকভান’-এ কেলেঙ্কারি, ১০০ ছুঁয়েছে ঝিঙে-বেগুন, আরও বাড়বে সবজির দাম?

SOBDIK NEWS: বৃষ্টি কমলেও আকভান এর দাপট এবার বোঝা যাচ্ছে হাড়ে হাড়ে। আশঙ্কা সত্যি করে সবজির দাম হল আকাশছোঁয়া। প্রবল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর জেরে শীতকালীন সবজির (Vegetable Price) দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আলু, পটল, ফুলকপি, বাঁধাকপির দাম বেড়েছে চড়চড়িয়ে। আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রতিটি সবজির দামই বাড়বে বলে মনে করা হচ্ছে।

আকভান এর জন্য দাম বাড়ল সবজির (Vegetable Price)

এই সময়টা কৃষকদের ধান তোলার সময়। ধান কেটে মাঠে জমা করেও রাখা হয়েছে। এদিকে আকভান এর জেরে তুমুল বৃষ্টির জন্য ধান ও শাকসবজিতে ধরছে পচন। মূলত এই কারণেই বাড়ছে দাম। অন্যদিকে ফড়েরা শাকসবজি স্টোর করে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করছে, যার জেরেও দাম বেশ খানিকটা বাড়ছে বলে মনে করা হচ্ছে।

জলে ভাসছে জমি: দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি চাষ হয়। কিন্তু ঘূর্ণিঝড়ের জেরে টানা বৃষ্টিতে জমি জলে ভাসছে। এর ফলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার পাইকারি বাজারগুলিতে এখন থেকেই সবজির (Vegetable Price) পরিমাণ কম। আর যোগান কম হলেই হু হু করে বাড়বে দাম। আগামীতে দাম বেড়ে কত দাঁড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন : স্কুলে সংস্কৃত বই নিয়ে জল্পনা, ‘বেদ পড়ানো হবে না’, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

কত চলছে সবজির দাম: বেগুন, গাজর, শসা, ঝিঙের দাম ইতিমধ্যেই ১০০ ছুঁয়েছে। উচ্ছে, পটল, ঢেঁড়স সেঞ্চুরি প্রায় ছুঁতে চলেছে। সিম, পালং শাক, ফুলকপির মতো মরশুমি সবজির দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

আরও পড়ুন : বাচ্চাদের মিড ডে মিলের খাবারে টিকটিকি! গোবরডাঙ্গার কাণ্ডে উঠছে একাধিক অভিযোগ

ব্যবসায়ীদের অধিকাংশের মতে, আগামীতে সবজির দাম আরও বাড়তে পারে। যে সময় মাঠ থেকে ফসল তোলার সময়, ঠিক সেসময়ই ঘূর্ণিঝড়ের জেরে এই বিপুল ক্ষতির মুখে পড়লেন কৃষকরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker