0%

মাস্ক পরে মার্কিন অভিবাসন কর্তাদের ‘তাণ্ডব’, বিমান থেকে টেনে হিঁচড়ে নামানো হল মহিলা যাত্রীদের!

আমেরিকায় ফের অভিবাসন দপ্তর (আইসিই)-এর কর্তাদের অতি তৎপরতা। বিমানে ওঠার আগে সিয়াটল বিমানবন্দর (Seattle Airport) থেকে দু’জনকে আটক করলেন তাঁরা। টেনে হিঁচড়ে তাঁদের নামানো হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।  

জানা গিয়েছে, শনিবার সিয়াটল থেকে লস অ্যাঞ্জেলসে যাওয়ার কথা ছিল বিমানটির। উড়ানের কিছুক্ষণ আগে সিয়াটল বিমানবন্দরে হাজির হন অভিবাসন আধিকারিকরা। মাস্ক দিয়ে ঢাকা ছিল তাঁদের মুখ। বিমানের ‘জেট ব্রিজ’ থেকে তাঁরা দুই যাত্রীকে আটক করেন। গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে বিমান সংস্থা। তারা এটিকে অত্যন্ত ‘বিব্রতকর’ ও ‘কষ্টদায়ক’ বলে আখ্যা দিয়েছে।

ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানের প্রবেশপথের কিছুটা আগে কয়েকজন অভিবাসন কর্তা টেনে হিঁচড়ে এক যাত্রীকে নিয়ে যাচ্ছেন। এ সময় এক মহিলাকে চিৎকার করে বলতে শোনা যায়, “আমাক মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। তার কাছে বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে।” মার্কিন অভিবাসন দপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকো থেকে আসা রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে গ্রেপ্তারের জন্য এই অভিযান চালানো হয়। অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আইন লঙ্ঘন করে আমেরিকায় বাস করছিলেন রিকার্ডো। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইসিই।

আইসিই-র বিবৃতি অনুযায়ী, অভিযান চালাকালীন এক যাত্রী মহিলা অভিবাসন আধিকারিকদের গরম কফি ছুড়ে মারেন। তাঁর নাম সোফিয়া হার্নান্দেজ মেজিয়া। তিনি মেক্সিকোর বাসিন্দা। অভিযোগ, সোফিয়ারও ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছিল। তারপরও অবৈধভাবে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। অন্যদিকে, বিমান সংস্থার দাবি, কোনও পূর্ব নোটিস না দিয়েই আইসিই-র আধিকারিকরা এই অভিযান চালায়। গোটা ঘটনার জেরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। যাত্রীদের সম্মানহানি করা হয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker