0%

গুচ্ছ রেকর্ডে রানের পাহাড়ে বসেও ভাগ্যের ভরসায় ভারত, দরকারে বল করতে রাজি উইকেটকিপারও!

জিততে হলে তুলতে হবে নিউজিল্যান্ডের ৮টি উইকেট। হাতে এখনও আস্ত একটা দিন। অন্য কোনও পিচ হলে নিশ্চিতভাবেই বলা যেত যে ভারত টেস্ট জিততে চলেছে। কিন্তু ওয়েলিংটনের যে ২২ গজে টিম ইন্ডিয়াকে খেলতে হচ্ছে, সেই পিচে ৮ উইকেট তোলাটা চাট্টিখানি কথা নয়। ফলে পঞ্চম দিনে ভারতের ভরসা ভাগ্য ও ভালো আটটি বল। এমনকী প্রয়োজনে বল করার জন্য তৈরি ভারতের উইকেটকিপারও। সব মিলিয়ে গুচ্ছ রেকর্ড গড়ে ৭২০ রান তুলেও স্বস্তিতে নেই শুভমান গিলরা।

কেএল রাহুলের পর ঋষভ পন্থের সেঞ্চুরিতে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ধ্রুব জুরেল ৭৮ রান করেন। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৯ রান। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে। তবে মুল চ্যালেঞ্জ সেটা নয়, মুল চ্যালেঞ্জ নিস্প্রাণ পিচে কিউয়িদের আউট করা। কারণ ওয়েলিংটনের পিচে এখনও সেভাবে সাহায্য পাচ্ছেন না বোলাররা। সেই নিয়ে চিন্তা প্রকাশ করে গেলেন জুরেলও।

তিনি বলেন, “আমার মনে হয়, একটু ভাগ্যের দরকার। আর আটটা ভালো প্রয়োজন। আমরা আশা করছি, সেটুকু পাব। একটা জায়গায় বল করে যেতে হবে। উইকেট ক্রমশ স্লো হচ্ছে। আজকের পরিকল্পনা সফল হয়েছে। কাল আশা করি, ভাগ্যের সাহায্য পাব।” জুরেল পন্থের প্রশংসা করে তাঁকে ‘মেন্টর’ বলছেন। জুরেলও উইকেটকিপার। তবে পন্থ দলে থাকায় আপাতত সেই দায়িত্ব পালন করতে হচ্ছে না। তাছাড়া দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারও বদলায়। জুরেল অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, “আমি মানিয়ে নিতে চাই। আমি দেশের হয়ে খেলছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, পালন করব। যদি বলা হয়, তাহলে বল করতেও রাজি।” তাহলে কি কাল জুরেলকেও কাল বল করতে দেখা যাবে?

এই টেস্টে গুচ্ছ রেকর্ড গড়েছে ভারত। সেগুলো হল-
১। ৭২০, টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান।
২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সব দেশের মধ্যে সর্বোচ্চ রান।
৩। টেস্টে পাঁচবার ৭০০-র বেশি রান। শ্রীলঙ্কার পর দ্বিতীয় স্থানে।
৪। সাতটি হাফসেঞ্চুরির পার্টনারশিপ। ২০০৭-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতই আটটি সেঞ্চুরি করেছিল।
৫। টেস্টে ১৪টি ছক্কা। ভারত সবচেয়ে বেশি হাঁকিয়েছিল ২০২৪, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮টি।
৬। ভারতের প্রথম টেস্ট ওপেনার হিসেবে ‘সেনা’ দেশে সেঞ্চুরি কেএল রাহুলের।
৭। প্রথম এশীয় উইকেটকিপার হিসেবে ‘সেনা’ দেশে সেঞ্চুরি ঋষভ পন্থের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker