0%

কোত্থাও কেউ নেই, দুলছে দোলনা, আলাবামার শতাব্দীপ্রাচীন মাঠে খেলে মৃত শিশুরা!

একটা খেলার মাঠ। নিতান্তই ছোট্ট। আর পাঁচটা ছোটদের পার্কের মতো সেখানে রয়েছে দোলনা ও নানা ধরনের খেলার সরঞ্জাম। প্রায় নেড়া মাঠে আলাদা করে কোনও বৈশিষ্ট্যই আপনার চোখে পড়ছে না। হঠাৎই দেখতে পেলেন দোলনা আপনা থেকেই দুলতে শুরু করেছে! আলাবামার হান্টসভিলের ঐতিহাসিক ম্যাপল হিল সমাধিস্থলের পাশেই রয়েছে এমন একটি খেলার মাঠ। যার নাম ‘ডেড চিলড্রেনস প্লেগ্রাউন্ড’। মৃত শিশুদের খেলার মাঠ! প্রায় একশো বছর পেরিয়ে গিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাঠ ও তাকে ঘিরে থাকা মিথ ক্রমশই আরও বেশি করে রহস্যাবৃত হয়েছে। আর পাঁচটা ভৌতিক মিথের মতোই এখানেও মিশে রয়েছে মৃত্যু ও অসহায়তার করুণ আখ্যান।

আর এই গল্প শুনতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে শতাধিক বছর। স্প্যানিশ ফ্লু পৃথিবী দাপিয়েছিল প্রায় তিন বছর। ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০ সালের ডিসেম্বর। ৩৬ মাসের ওই মহামারীতে আক্রান্ত হয়েছিলেন বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ। যার মধ্যে ১০ কোটি মানুষের মৃত্যুও হয়। সেই মৃত্যুমুখী ছোবল থেকে রেহাই পায়নি হান্টসভিলও। শহরের বহু শিশুও মারা গিয়েছিল মহামারীতে। ১৯১৮ সালের ২৫ সেপ্টেম্বর হান্টসভিলের মাধ্যমেই আলাবামায় শুরু হয় স্প্যানিশ ফ্লুর প্রাদুর্ভাব।

হান্টসভিলের ঐতিহাসিক ম্যাপল হিল সমাধিস্থলের পাশেই রয়েছে এমন একটি খেলার মাঠ। যার নাম ‘ডেড চিলড্রেনস প্লেগ্রাউন্ড’। মৃত শিশুদের খেলার মাঠ! প্রায় একশো বছর পেরিয়ে গিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাঠ ও তাকে ঘিরে থাকা মিথ ক্রমশই আরও বেশি করে রহস্যাবৃত হয়েছে।

সেবছরেরই ৫ অক্টোবর প্রকাশিত ‘দ্য বার্মিংহাম নিউজ’-এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা ১,১০০ ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ জনের। আলাবামা ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের দেওয়া ওই তথ্য থেকেই বোঝা যাচ্ছে, পরিস্থিতি কতটা ভয়ংকর হয়ে উঠেছিল। এবং তাও মাত্র দিন দশেকের মধ্যেই! হাসপাতালের বেডগুলি উপচে পড়ছিল আক্রান্তের ভিড়ে। যাদের মধ্যে একটা বড় অংশই শিশু। এই মহামারীর মৃত্যুহারও ছিল সাংঘাতিক। ফলে নিরিবিলি শহরটা রাতারাতি হয়ে উঠল মৃত্যুপুরী। অনেক রোগী আবার বাড়িতেই থাকত। দরজায় ঝুলত প্রকাণ্ড সাইনবোর্ড- ‘কোয়ারেন্টাইন’। দেখতে দেখতে পরিবারের বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ত অসুখ। শহরটা যেন কথা বলতে ভুলে গিয়েছিল। কেবল ঘোড়ার গাড়ির শব্দে আচমকাই তা সরব হয়ে উঠত! স্তূপ করে রাখা মৃতদেহগুলো ওই গাড়িতে করেই পাঠিয়ে দেওয়া হত শবাগারে। আত্মজনকে হারানোর কান্না আর অসুখের আতঙ্কে নীল শহরের এককোণে পড়েছিল খেলার মাঠটা। কে জানত, সেখানেই একদিন ফিরে আসবে মৃত শিশুরা!
কতজন শিশু মারা গিয়েছিল সেবার? কোনও আনুষ্ঠানিক পরিসংখ্যান মেলেনি। তবে একটা কথা বলাই যায়। সংক্রমণ শুরুর তিন সপ্তাহও হয়নি, জানা গিয়েছিল একজন ছাড়া বাকি সব ওষুধ বিক্রেতা, চিকিৎসক এবং প্রেসক্রিপশন লেখার কাজ করা ব্যক্তিরা আক্রান্ত হয়ে গিয়েছেন। ফলে সেই সময় মৃত শিশুর সংখ্যা যে শতাধিক ছিল তা নিশ্চিত। আর সেই শিশুদের অধিকাংশকেই কবরস্থ করা হয়েছিল মাঠ লাগোয়া কবরস্থানেই।

আত্মজনকে হারানোর কান্না আর অসুখের আতঙ্কে নীল শহরের এককোণে পড়েছিল খেলার মাঠটা। কে জানত, সেখানেই একদিন ফিরে আসবে মৃত শিশুরা!

দেখতে দেখতে সময় গড়ায়। বাতাসে মৃত্যুর গন্ধ মুছে গেলেও রয়ে গেল ভয়ংকর দুঃস্মৃতি। আর তখনই দেখা গেল সেই দৃশ্য। পথচারীরা অবাক হয়ে দেখলেন, দোলনাগুলি নিজে নিজেই দুলে উঠছে! যে দৃশ্য আজও নাকি দেখা যায়। অন্তত প্রত্যক্ষদর্শীদের দাবি তেমনই। আরও আছে। রহস্যময় আলোর বল মাঠের মধ্যে। কিংবা কবেকার ফেলে আসা ছায়াশরীরেরা। যেন পাশের কবর থেকে ঘুম ভেঙে উঠে এসে আগের অভ্যাসমতোই মাঠে নেমে পড়েছে খুদে সত্তারা। তারা হয়তো বুঝতেও পারছে না, কোনও কিছুই আর আগের মতো নেই। জীবনের উপরে অতর্কিতে নেমে এসেছে নীল হাড়হিম কুয়াশা। তাদের সেই খেলা দেখলে পথচলতি মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে পড়েন। তারপর দ্রুত সরে পড়েন সেখান থেকে। মাঠটা একা পড়ে থাকে। একা নয়, ওই ছায়াশিশুদের সঙ্গ দেয় সে।

মাঠটাও এক আশ্চর্য চরিত্র যেন। তার তিনদিকে চুনাপাথরের পাহাড়। এই অঞ্চলে চুনাপাথরের অনেক গুহাও রয়েছে। ফলে গোটা এলাকাতেই সবসময় এক ধরনের ছায়াচ্ছন্ন পরিবেশ বিরাজ করে, যা বিভিন্ন ভুতুড়ে কিংবদন্তির জন্ম দিয়েছে। আর একেবারে গা ঘেঁষে থাকা ওই ঐতিহাসিক সমাধিস্থলও মাঠটিকে করে তুলেছে আরও বেশি রহস্যের খাসমহল!
স্থানীয়রা ওই মাঠকে বলে ‘ডেড চিলড্রেনস প্লেগ্রাউন্ড’। তবে মাঠটি পরিত্যক্ত নয় মোটেই। আশপাশের বাচ্চারাও খেলে এখানে। আবার কেউ না থাকলেও বোঝা যায়, কারা যেন দৌড়ে বেড়াচ্ছে মাঠময়। নিজেদের মধ্যে খেলাধুলোই করছে। অনলাইনে রহস্যময় ছায়াশিশুদের ছবিও পাবেন। তবে কে না জানে, অলৌকিকতার নেপথ্যে থেকে যায় নানা যুক্তিবাদীর বক্তব্যও।

পথচারীরা অবাক হয়ে দেখলেন, দোলনাগুলি নিজে নিজেই দুলে উঠছে! রহস্যময় আলোর বল মাঠের মধ্যে। কিংবা কবেকার ফেলে আসা ছায়াশরীরেরা।

তবে যে কোনও কিংবদন্তির গভীরে থাকে একটা বিশ্বাস। এক্ষেত্রেও সেটা রয়েছে। স্থানীয়রা অলৌকিকতাকেই গভীর ভাবে আঁকড়ে ধরেন ওই মাঠের প্রসঙ্গে। ২০০৭ সালে ঐতিহাসিক এই কবরস্থানে নতুন সমাধি তৈরির জায়গা প্রায় ফুরিয়ে যায়। হান্টসভিল শহরের কর্মকর্তারা সিদ্ধান্ত নেন ওই মাঠের মধ্যেই কবরখানাটা এগিয়ে আনবেন। স্থানীয় বাসিন্দারা রাতারাতি প্রতিবাদে মুখর হন। মাঠ চলে গেলে ছেলেমেয়েরা খেলবে কোথায়, এই প্রশ্ন ওঠে। শেষে পিছিয়ে আসে স্থানীয় প্রশাসন। মাঠ থেকে যায় মাঠের মতোই। বিকেলবেলা সেখানে এসে খেলে শিশুরা। সন্ধে নামলেই কচি কচি ছায়াশিশুরা সেখানে জড়ে হতে থাকে। পথচলতি মানুষ তাদের দেখে আতঙ্কিত হয়। আবার কখনও কখনও মনটা আর্দ্র হয়ে ওঠে। মৃত্যুর একশো বছর পেরিয়েও কবেকার মায়ার কাছে ফিরে আসে প্রেতেরা। তারা এই শহরেরই চিরকালীন বাসিন্দা হয়ে গিয়েছে। কে বলে তাদের প্রাণ নেই?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker