আবারও DA বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, রাজ্যে ষষ্ঠ পে কমিশনে ৭% বাড়ছে মহার্ঘ ভাতা

সবদিক নিউজ:উৎসবের মরসুমে একের পর এক রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়ে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে। তালিকায় পশ্চিমবঙ্গও। এ রাজ্যে ২০% ডিএ বৃদ্ধি (DA Hike) পেয়েছে অক্টোবর মাস থেকে। এছাড়া দিওয়ালির আগে কেন্দ্র সরকার সহ বেশ কয়েকটি রাজ্য সরকার নিজের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। উত্তরাখণ্ড সরকারও সেই পথে হেঁটে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এরই মধ্যে ফের সে রাজ্যে বাড়ছে ডিএ।
ফের একবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যে | Dearness Allowance
চলতি মাসেই রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ৩% ডিএ এবং ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। যা উৎসবের মরসুমে সে রাজ্যের সকল সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে। আর এবার মহার্ঘ ভাতা বাড়ছে সে রাজ্যের উত্তরাখণ্ডের পৌরসভা এবং সরকারি খাতের অধীনস্থ সংস্থাগুলির কর্মচারীদের।
সরকার তরফে বলা হয়েছে, পৌর সংস্থা এবং সরকারি খাতের উদ্যোগগুলির কর্মচারীরাও বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন। সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় বেতন ও ভাতা প্রাপ্ত পৌর কর্মচারীদের মহার্ঘ ভাতা ৭% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শীতের পোশাক নামিয়ে ফেলুন! দক্ষিণবঙ্গে আরও ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, আজও চলবে বৃষ্টি
এই সকল কর্মীদের ডিএ প্রতি মাসে ২৬২ শতাংশ থেকে বাড়িয়ে ২৬৯ শতাংশ করা হবে, যা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা ১ জুলাই, ২০২৬ থেকে প্রতি মাসে ৪৮৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯৭ শতাংশ করার অনুমোদন দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা।
এর আগে উত্তরাখণ্ড সরকারের রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। সেই সময় জানানো হয়, বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারী, স্থানীয় সংস্থা, অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য কর্মী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর বেতন স্কেল অনুযায়ী বেতনভোগীরা।
রাজ্য সরকার তরফে জানানো হয় এই ডিএ বৃদ্ধি ১লা জুলাই থেকে কার্যকর হবে। সরকার তরফে বিবৃতি জারি করে বলা হয়, ১ জুলাই থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য ডিএ বকেয়া, কর্মচারীদের নগদে প্রদান করা হবে।



