0%

জন্মদিনের ঘটনায় অভিষেকের থেকে তথ্য তলব কালীঘাট থানার! কী কী জানতে চাওয়া হয়েছে?

SOBDIK NEWS: ৭ নভেম্বর ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। সেদিন তাঁর বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাত গড়িয়ে সকাল অবধি উত্তেজনা ছিল এলাকায়। এই ঘটনায় আগেই কালীঘাট থানায় (Kalighat Police Station) অভিযোগ জানিয়েছেন সাংসদ। এবার তাঁর থেকে তথ্য তলব করল পুলিশ।

অভিষেকের থেকে কী কী তথ্য চাওয়া হয়েছে? | (Abhishek Banerjee)

পুলিশের দাবি, শুধুমাত্র অভিযোগ এসেছে। তবে তদন্ত করতে গেলে অভিযোগের পাশাপাশি বিস্তারিত তথ্য দরকার। জানা গিয়েছে, ৭ নভেম্বর রাতের ঘটনায় কে কে আহত হয়েছেন? হামলায় কী কী ক্ষতি হয়েছে? এর বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তদন্তকারীরা।

এদিকে কালীঘাট থানার কাছে সময় চেয়ে নিয়েছেন অভিষেক। আইনজীবী মারফত জানানো হয়, ১০ দিন কাজে ব্যস্ত রয়েছেন সাংসদ। এরপর জবাব দেবেন।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা! ঋত শিবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতা তৃণমূলের

গত ৭ তারিখ অভিষেকের জন্মদিন পালন ঘিরে কালীঘাটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূল ও বিজেপির তরফে দায়ের করা মামলার পাশাপাশি পুলিশের তরফে দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে মোট চারটি এফআইআর হয়েছে ও তিনজন গ্রেফতার হয়েছেন।

ধৃত তিনজনের মধ্যে রয়েছেন দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি শ্রীদীপ দাস। বাকি দু’জন হলেন মমতা তৃণমূলের কর্মী ইরশাদ আলম ও মহম্মদ তৌকির আলম। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে এসে ইতিমধ্যে ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ।

এদিকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “দীর্ঘদিন ধরে ওখানে পটুয়া পাড়ার শিল্পীরা মূর্তি বিক্রি করতে পারছিলেন না… রাত দু’টোর সময় ভেবেছিলেন এখনও ওদের রাজত্ব আছে। দু’জনেই পাড়ার বাইরে বেরোতে পারছেন না। পাড়ার মধ্যেই কনফাইনড হয়ে রয়েছেন। এসব গুন্ডামি করা হচ্ছে। আগের রাজত্ব আর নেই। এখন সব বদলে গিয়েছে। এখানে গুন্ডাদের কোনও আশ্রয় নেই আর থাকবেও না। কেউ সাধারণ মানুষের অসুবিধা করতে পারবে না।“

এবার অভিষেকের জন্মদিনের রাতে কালীঘাটে ঘটা ঘটনায় তাঁর থেকে তথ্য চাইল পুলিশ। পাল্টা সময় চেয়ে নিয়েছেন সাংসদ। এরপর এই ঘটনায় কী মোড় আসে সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker