0%

‘গ্রান্ট ইন এইড লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনার ..,’ সরকারি কর্মচারীদের ক্ষোভ বকেয়া DA নিয়ে

সবদিক নিউজ:সুপ্রিম কোর্টের রায় মাথার ওপর থাকা সত্ত্বেও রাজ্য ডিএ (Dearness Allowance) বঞ্চনা করছে বলে অভিযোগ সরকারি কর্মচারীদের (Government Employees)। অভিযোগ, পঞ্চম বেতন কমিশনের আওতায় এখনও বকেয়া ডিএ থেকে বঞ্চিত বহু। আবার অনেকে ডিএ-র অংশ পেলেও মহার্ঘ ভাতার হিসেবে ভুল দেখানো হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে এবার সরব হলেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা শ্যামল কুমার মিত্র।

মহার্ঘ ভাতা নিয়ে বঞ্চনার অভিযোগ | Dearness Allowance

সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য স্যালারি অ্যাডভান্স স্কিম চালু করেছে অর্থ দপ্তর। হঠাৎই কোনও কর্মীর টাকার প্রয়োজন হলে Zero-Cost and Zero-Liability ভিত্তিতে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলতে গিয়ে বকেয়া ডিএ-র বিষয় উঠে আসে কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সভাপতি শ্যামল কুমার মিত্রর মুখে।

বর্তমান সরকারকে তোপ দেগে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় মেনে অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইনডেক্স অনুসারে বকেয়া ডিএ-টা AICPI অনুসারে দিতে সরকারের একদম মানে টাকা একদম নেই। আর্থিক সংকট। তারা একটা মানে প্রতারণা করছে। একটা সরকার তার কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে। ভুল হিসেব পরিকল্পিতভাবে ভুল হিসেব করে ৫৮-৭০ শতাংশ টাকা কম দিচ্ছে।’

আরও পড়ুন: কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে কার্যকর নতুন বেতন কাঠামো! কেন্দ্রের নিয়ম মেনে চালু হল নূন্যতম মজুরি

শ্যামলবাবুর অভিযোগ, ‘এমনই ভুল হিসেব যে এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১১ পর্যন্ত চার বছর বকেয়া ডিএ-র পরিমাণটা মাইনাস হয়ে গেছে। আবার গ্রান্ট ইন এইড ইনস্টিটিউশনের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনার তারা আজও বাদ এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই মালহোত্রা কমিটি যদি বলে আমরা দেব। অদ্ভুত ব্যাপার।’

এরপর আগের সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগের সরকার তো তা বলেনি। আগের সরকার তো গ্রান্ট ইন এইড কর্মচারী ও পেনশনারদের জন্য তো অর্ডার করেছিল। এই সরকার সেই অর্ডারও মানছে না। আর ওই একটা অ্যাডভান্স দিয়ে বলছে আমি কর্মচারীদের জন্য কী বিরাট উপকার করে দেব। এটা হাস্যকর একটা ব্যাপার এবং কার্যত সরকারি কর্মীদের সঙ্গে একটা নিষ্ঠুর রসিকতা।’

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker