0%

ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ এখনও ৫০

ইন্দোনেশিয়ার ক্যান্ডি কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায়। কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। দুর্ঘটনার সময় কারখানায় থাকা ৫০ জন শ্রমিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা যাচ্ছে, শনিবার রাতে আগুন লাগে ওই কারখানায়। আগুন এতটাই বিধ্বংসী আকার নিয়েছে যে রবিবার পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি।

জানা গিয়েছে, শনিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সেরং রিজেন্সির চিকান্দে এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষনের মধ্যেই সেখানে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকারী দল। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৭টি দেহ উদ্ধার করা হয়েছে। তবেন দেহগুলি এতটাই বীভৎসভাবে পুড়ে গিয়েছে যে তা চিহ্নিত করা কার্যত অসম্ভব। দুর্ঘটনার সময় সেখানে বহু শ্রমিক কাজ করছিলেন। এখনও অন্তত ৫০ জন নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দেহ শনাক্তের প্রক্রিয়া দ্রুত গতিতে চালানোর জন্য নিখোঁজ শ্রমিকদের আত্মীয়দের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক দলের সাহায্য নেওয়া হচ্ছে।

পুলিশের দাবি অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিছু এলাকায় এখনও ধোঁয়া বেরতে দেখা গিয়েছে। দেহ শনাক্তের প্রক্রিয়া দ্রুত গতিতে চালানোর জন্য নিখোঁজ শ্রমিকদের আত্মীয়দের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। ফলে দেহ শনাক্ত করতে ২ থেকে ৩ সপ্তাহ লাগতে পারে। পুলিশের মতে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে, বেশিরভাগ দেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এই অবস্থায় ডিএনএ নমুনার মাধ্যমেই শনাক্তকরণ সম্ভব।

দুর্ঘটনার পর কারখানার মালিক বলেন, দিনের শিফটে শনিবার প্রায় ৩০০ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যেই ৫০ জনের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে সংস্থা এবং সম্ভাব্য সব ধরনের সাহায্য করা হবে। তিনি আরও বলেন, আগুন লাগার পরপরই ভেতরে থাকা কর্মীদের সরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আপাতত তল্লাশি অভিযান চলছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker