0%

মাত্র ৫ দিনে পাকিস্তানের GDP-র দ্বিগুণ ক্ষতি Nvidia-র! সবাইকে চমকে দিয়ে বাজিমাত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের

সবদিক নিউজ: বর্তমান সময়ে বিশ্বজুড়ে যে সংস্থাটি সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হল আমেরিকান AI চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া (Nvidia)। এই সংস্থার শেয়ারের দামে সম্প্রতি তীব্র পতন ঘটেছে। মাত্র ৫ দিনেই সংস্থাটির শেয়ারের দাম ২৩ শতাংশ কমেছে। যা ২০০৮ সালের অক্টোবর মাসের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন হিসাবে বিবেচিত হচ্ছে। এর ফলে সংস্থাটির মার্কেট ক্যাপ ৯০৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা পাকিস্তানের (Pakistan) GDP-র দ্বিগুণ। পাকিস্তানের GDP-র আকার বর্তমানে প্রায় ৪৫০ বিলিয়ন ডলার।

মাত্র ৫ দিনে পাকিস্তানের GDP-র দ্বিগুণ ক্ষতি Nvidia-র!

জানিয়ে রাখি যে, গত ৬ অক্টোবরের সর্বোচ্চ স্তর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম ৪৫ শতাংশ কমে যাওয়ায় সংস্থাটির ২.৮৮ ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ নিশ্চিহ্ন হয়ে গেছে। ৩৩ টি ট্রেডিং সেশনে সংস্থাটি দৈনিক প্রায় ৮৫ বিলিয়ন ডলার লোকসান করেছে। এনভিডিয়া বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত এবং বিভিন্ন সংস্থাই এর তদন্ত করছে। যাদের মধ্যে রয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। যা এনভিডিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্টিংয়ে অনিয়মের অভিযোগের তদন্ত করছে।

পদত্যাগ করেছেন জেনসন হুয়াং: উল্লেখ্য যে, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসন হুয়াং CEO পদ থেকে পদত্যাগ করেন। এখন, তাঁকে পুনর্বহাল করার দাবি জোরালো হচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পক্ষে সমর্থন জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, জেনসন হুয়াংয়ের ক্ষমা চেয়ে CEO হিসাবে ফিরে আসা উচিত। তিনি আরও বলেন যে, সংস্থার বোর্ড যদি বিচক্ষণ হয়, তবে তারা হুয়াংকে CEO পদে পুনর্বহাল করবে।

 ‘লক্ষ লক্ষ পরিবার বাঁচিয়েছেন’, সোনার দামে বিরাট পতনের পরেই মোদীকে ধন্যবাদ ব্যবসায়ী সংগঠনের

সামগ্রিকভাবে, শেয়ারের ক্রমাগত দরপতনের ফলে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় চতুর্থ স্থানে নেমে এসেছে। companiesmarketcap.com-এর তথ্য অনুযায়ী, সংস্থাটির মার্কেট ক্যাপ কমে ৩.০৩১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও এনভিডিয়া এই তালিকার শীর্ষে ছিল এবং বিশ্বের প্রথম সংস্থা হিসাবে ৫ ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে পৌঁছেছিল। এদিকে, আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ৪.৯৭৮ ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের ওপর ভর করে বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে। এছাড়াও, মাইক্রোসফট (৩.৫৯৮ ট্রিলিয়ন ডলার) দ্বিতীয় এবং অ্যালফাবেট (৩.২৪৫ ট্রিলিয়ন ডলার) তৃতীয় স্থানে রয়েছে।

 হার্দিকের পর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন আরও এক সদস্য! পাঞ্জাব কিংসেই হবেন সামিল

চমকে দিয়েছে রিলায়েন্স: জানিয়ে রাখি যে, ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই তালিকায় অনেকটাই এগিয়েছে। মুকেশ আম্বানির সংস্থা বিশ্বের শীর্ষ ১০০ টি কোম্পানির তালিকায় ৫ ধাপ এগিয়ে বর্তমানে ৮৩ তম স্থানে উঠে এসেছে। এই সংস্থার মার্কেট ক্যাপ ২০১.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর অন্য কোনও ভারতীয় সংস্থা এই তালিকায় স্থান পায়নি। এই তালিকায় আমেরিকা থেকে সর্বোচ্চ সংখ্যক ৬৩ টি সংস্থা রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker