দোহায় পাকযুদ্ধে আগ্রাসী হর্ষিত, ভাইরাল তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও, ৩১৩ রানে থামল সামাদরা

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তার উপর দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধ হলে উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। রবিবার দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ এবং পাকিস্তান ‘এ’-র ম্যাচে সেই ছবিই দেখা গেল। বল হাতে চেনা আগ্রাসী মেজাজে ধরা দিলেন হর্ষিত রানা। পাকিস্তানের একের পর এক ব্যাটারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ালেন ভারতীয় পেসার। তবুও ৩০০ পার করল আবদুল সামাদের পাকিস্তান।
A rivalry this big was never going to be short on words or sparks! 🥵 Watch India A vs Pakistan A in the #DPWorldAsiaCupRisingStarsMens2026 LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #INDvPAK https://t.co/TnQXpTvInf
— Sony Sports Network (@SonySportsNetwk) November 22, 2026
হর্ষিতকে অনেকেই বলে থাকেন গৌতম গম্ভীরের ‘প্রিয়পাত্র’। চোটের কবলে পড়েছিলেন। তাই ভারতীয় দলে তাঁকে দেখা যায়নি দীর্ঘদিন। তবে এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। সেই কারণেই ভারত ‘এ’ দলে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। নেপালের বিরুদ্ধে আগুন ঝরানো স্পেলে ৪ উইকেট নিয়েছিলেন। এবার পাকিস্তানের বিরুদ্ধেও লাইমলাইটে তিনি। ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। দুই ওপেনার শামিল হুসেন এবং মাজ সাদাকতের সামনে কিছুটা ফিকে পড়ছিলেন ভারতীয় বোলাররা। ছ’ওভারেই ৬৪ রান তুলে ফেলে পাক দল। ম্যাচে ফিরতে দ্রুত উইকেট প্রয়োজন ছিল ভারতের। সেই পরিস্থিতিতে পালটা জবাব দেন রানা।
প্রথম স্পেল থেকেই সাদাকতকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করতে থাকেন তিনি। এর আগে দুই ব্যাটারের কাছে কয়েকটি বাউন্ডারি হজম করেছিলেন ভারতীয় পেসার। তাতে তাঁর আগ্রাসনে ভাটা পড়েনি। হর্ষিতের বল একাধিকবার সাদাকতের ব্যাটের কাছ দিয়ে বেরিয়ে যায়। একটা সময় তো দু’জনের মধ্যে শুরু হয় কথার লড়াই। এর পর রানার নিশানায় আসেন হুসেন। সপ্তম ওভারে তাঁর একটি স্লোয়ারে পরাস্ত হন বাঁ হাতি ব্যাটার। বড় শট খেলতে গিয়ে ব্যাটে বলে হয়নি শট। বল উইকেটকিপারের কাছে পৌঁছনোর আগেই অবশ্য মাটি স্পর্শ করে। সেই সুযোগে হুসেনকে লক্ষ্য করেও কিছু বলেন রানা।
Badoni gets the wicket. Harshit has the last word! 🤯 Shamyl departs for 33. Watch India A vs Pakistan A in the #DPWorldAsiaCupRisingStarsMens2026 LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #INDvPAK https://t.co/aGTouOkxvZ
— Sony Sports Network (@SonySportsNetwk) November 22, 2026
পরের ওভারেই সাজঘরে ফেরেন হুসেন। যদিও উইকেট পান আয়ুষ বাদোনি। ক্যাচ ধরেন রানা। শর্ট থার্ডে দাঁড়িয়ে হুসেনের ভুল শটে বল চলে যায় হর্ষিতের কাছে। সহজেই তালুবন্দি করেন তিনি। সঙ্গে সঙ্গে পাক ব্যাটারকে কড়া ভাবে ‘সি অফ’ করেন ২৪ বছর বয়সি পেসার। পরের ওভারেই রোহেল নাজিরকে এলবিডব্লিউ করেন রানা। তাঁর ব্যাক অফ আ লেংথ ডেলিভারিতে সমস্যায় পড়েন প্রতিপক্ষ ব্যাটার। লাইনের বাইরে গিয়ে শট খেলতে গিয়ে বিপাকে পড়েন। বলের লাইনেই পৌঁছতে পারেননি পাক ব্যাটার। আম্পায়ার আঙুল তোলার পর বুক চাপড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন রানা।
All that fire, all that aggression, and now a wicket to show for it for Harshit Rana. 🥵 Watch India A vs Pakistan A in the #DPWorldAsiaCupRisingStarsMens2026 LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #INDvPAK https://t.co/mhA1AH4YVE
— Sony Sports Network (@SonySportsNetwk) November 22, 2026
হাসান নওয়াজের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান ভারতীয় পেসার। একটি ডেলিভারি ছেড়ে দেওয়ার পর অফসাইডের দিকে ইঙ্গিত করে নওয়াজকে কিছু বলতে দেখা যায় তাঁকে। তবে রানার কথায় সাড়া দেননি পাকিস্তানের ব্যাটার। কথার আগ্রাসন দেখালেও শুরুটা পদের ছিল না হর্ষিতের। প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়ে বসেন। কিন্তু পরের তিন ওভারে মাত্র ৬ রান দেন। পাক ব্যাটাররা তাঁর বলে বারবার সমস্যায় পড়েন। এই সময়টা বুদ্ধি করে গতির হেরফের করেন তিনি। বলা চলে, হর্ষিতের আগ্রাসনেই শুরুতে অতি আগ্রাসী হয়ে ওঠা পাকিস্তান ঝটকা খায়। তার সুফল ভোগ করে তিলক বর্মার দল। যদিও পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩১৩ রানে। হর্ষিত দু’টি উইকেট নিলেও রান দিয়েছেন ৭৭। পিন্স যাদব, সৌরাংশু শেডকে ও বিপ্রজ নিগমেরও শিকার দু’টি করে উইকেট। আয়ুষ বাদোনি নিয়েছেন ১ উইকেট। পাকিস্তানের হাসান নওয়াজ ৭৯,মাজ সাদাকাত ৫৯ ও ফারহান ইউসুফ ৫৬ রান করেন।
শেয়ার
লিংক



