0%

ইজরায়েলে ক্ষমতার লড়াইয়ে নয়া মোড়! ‘প্রতিদ্বন্দী’ নেতানিয়াহুকে সরকার গঠনের জন্য ডাক আইজেনকোটের, কোন অঙ্ক?

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সিতে ফের বসার স্বপ্ন কার্যত শেষ বেঞ্জামিন নেতানিয়াহুর। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের (Israel Government Formation) জন্য সে দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ইতিমধ্যেই ২৮ দিনের সময় দিয়েছেন তাঁর প্রধান প্রতিপক্ষ গাদি আইজেনকোটকে। এই পরিস্থিতিতে সেই আইজেনকোটই এবার সরকার গঠনের জন্য ডাক দিলেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে। শনিবার দলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

আইজেনকোটের দল ইয়াশার পার্টিও খবরটি নিশ্চিত করেছে। রবিবার থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছে তারা। বৈঠকটিকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বলেও অভিহিত করেছে ইয়াশার পার্টি। কিন্তু লিকুদ পার্টিকে কেন সরকার গঠনের জন্য ডাকলেন আইজেনকোট? আসলে গত অক্টোবরের নির্বাচনে কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে ২৮ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য আইজেনকোটকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে। এদিকে নেতানিয়াহুর প্রতিদ্বন্দীর নেতৃত্বাধীন জোটের অন্দরেই মতপার্থক্য দেখা দিয়েছে। এক পক্ষের দাবি, ‘আল্ট্রা-অর্থোডক্স’ (ইহুদি দল) দল গুলির সঙ্গে জোট করে সরকার গঠন করা হোক। অপরপক্ষ আবার ‘অচ্ছুত’ আরব দলগুলির সঙ্গে হাত মেলানোর দাবি জানিয়েছেন। এই নিয়ে অচলাবস্থা চলছে।

আইজেনকোটের শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার আইজেনকোটের নেতৃত্বে একটি ‘জিওনিস্ট ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তার দল নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে কোনওভাবেই যুক্ত হবে না। এদিকে সরকার গঠনের জন্য লিকুদ পার্টিকে আইজেনকোটের আহ্বানের পরই নেতানিয়াহুল দল তাদের অবস্থান তুলে ধরেছে। কিছু শর্ত আরোপ করেছে তারা। তাদের বক্তব্য, নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ, উসকানি বন্ধ করতে হবে। বয়কট মনোভাবও প্রত্যাহার করতে হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker