0%

Entertainment Latest Live News Updates: নিষিদ্ধ সামগ্রী নিয়ে কড়াকড়ি, তবু কনসার্টে ভেপিং! দিলজিতের শো ঘিরে বিতর্ক

দিলজিৎ দোসাঞ্জের আহমেদাবাদের কনসার্ট ঘিরে এবার নতুন করে বিতর্ক দানা বাঁধল। গায়কের অনুষ্ঠান উপভোগ করতে এসে দর্শকদের একাংশের আচরণ নিয়েই উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠানের মাঝেই কয়েকজন কিশোর নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। অন্য একটি ফুটেজে এক ব্যক্তিকে ই-সিগারেট ব্যবহার করতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। নিষিদ্ধ সামগ্রী নিয়ে কড়াকড়ির মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন অল্পবয়সি দর্শক একে অপরকে ধাক্কা মারছে এবং লাথি চালাচ্ছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আশপাশে থাকা কয়েকজন এগিয়ে এসে তাদের আলাদা করেন। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও কী কারণে ওই যুবকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।

অন্যদিকে, গুজরাত সমাচারের প্রকাশিত একটি ভিডিয়োয় এক ব্যক্তিকে ই-সিগারেট থেকে ধোঁয়া ছাড়তে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। অনুষ্ঠানের ভিতরে এই ধরনের সামগ্রী ব্যবহারের অনুমতি ছিল না বলেই জানা যাচ্ছে। কয়েকজন দর্শক অনুষ্ঠানস্থলে অসুবিধার সম্মুখীন হওয়ার অভিযোগও তুলেছেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। নিজের কয়েকটি গানের উপর বিধিনিষেধ আরোপ করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলজিৎ। তার রেশ কাটতে না কাটতেই এবার দর্শকদের আচরণ নিয়ে নতুন করে অস্বস্তি তৈরি হল।

আয়োজকদের তরফে অনুষ্ঠানস্থলে খাবার, পানীয়, কাচ ও ধাতব বোতল, ক্যান, সিগারেট, ভেপ, ই-সিগারেট, লাইটার, তামাকজাত দ্রব্য এবং মাদক নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি অস্ত্র, ব্যানার, পতাকা, খেলনা, ফ্রিসবি, ওয়াটার গান-সহ একাধিক সামগ্রীর উপরেও নিষেধাজ্ঞা ছিল। এত কড়াকড়ির পরেও কীভাবে নিয়ম ভাঙার অভিযোগ উঠল, তা নিয়েই এখন চর্চা চলছে।

  • Nov 23, 2026 10:27 IST

    শিল্পী বাবুল বোস প্রয়াত

    সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার বাবুল বোস। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলা বিনোদন জগতে। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ক কুমার শানুসহ বিনোদন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

  • Nov 23, 2026 09:50 IST

    দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মাইলি সাইরাস!

    দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন পপ তারকা মাইলি সাইরাস। সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হল এই তারকা জুটির। গত ২১ নভেম্বর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker