0%

সহজেই ডিজিটাল করুন জন্মের শংসাপত্র, আবেদনের আগে জানুন নিয়ম

সবদিক নিউজ: আজকালকার দিনে সবকিছুই ডিজিটাল এর মাধ্যমে করা সম্ভব। কারণ গুরুত্বপূর্ণ নথি যাতে হারিয়ে না যায় সে কারণে অনেকেই সফট কপির দরকার পড়লে ফোনে ছবি তুলে রেখে দিচ্ছেন। বিভিন্ন পরিচয় পত্রের মতন গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ভার্সনে চলে এসেছে। ম্যানুয়াল কপি না থাকলেও আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ডের মতো নথির ডিজিটাল ভার্সন বা সফটওয়্যার কপি ফোনে রাখা যায়। আর সেই রকমই এবার আপনি জন্মের শংসাপত্র ডিজিটাল এ করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তার পদ্ধতি জানুন (Digital Birth Certificate)।

মাত্র ৩ নথিতেই ডিজিটাল হবে জন্মের শংসাপত্র (Digital Birth Certificate)

এবার ঘরে বসেই বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে পারবেন (Digital Birth Certificate)। তবে ঘরে বসে নিজের থেকে করতে যদি অসুবিধার মুখে পড়তে হয় সে কারণে রয়েছে বিকল্প ব্যবস্থা। শুধুমাত্র কয়েকটি নথি হলেই আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে।

 ২৬ নভেম্বর বিশেষ কর্মসূচি রাজ্যের সব স্কুলে, কী কী নির্দেশ দিল শিক্ষা দপ্তর?

সন্তানকে স্কুলে ভর্তি করানোসহ নানান কাজের ডিজিটাল বার্থ সার্টিফিকেট ও দরকারে লাগে। যার ফলে এই জরুরি কাজটি করার জন্য এবার এগিয়ে এসেছে পুরসভা। স্থানীয় প্রশাসনের দপ্তরে গেলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি।

কি কি নথি লাগবে?

এই কয়েকটি নথি না নিয়ে গেলে বারবার আপনাকে পুরসভার ঘুরপাক খেতে হতে পারে। বেকার খাটনি খাটার আগে দেখে নিন কি কি নথি নিয়ে যাবেন। পুরসভার সূত্রের খবর অনুযায়ী, ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে সাদা কাগজে নিজের মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে। তার সঙ্গে একাধিক নথির জমা দিতে হবে। জমা দিতে হবে আপনার ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট এর জেরক্স, মা ও বাবার আধার এবং ভোটার কার্ডের জেরক্স। এগুলো জমা দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে (Digital Birth Certificate)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker