0%

২৬ নভেম্বর বিশেষ কর্মসূচি রাজ্যের সব স্কুলে, কী কী নির্দেশ দিল শিক্ষা দপ্তর?

সবদিক নিউজ: আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুলের সংবিধান দিবস পালনে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর (West Bengal Government)। রাজেশ স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমগ্র স্কুল ও মিশনের তরফে সমস্ত জেলায় জেলায় শিক্ষা আধিকারিক দের কাছে এর জন্য একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে ইতিমধ্যে।

২৬ নভেম্বর স্কুলগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি (West Bengal Government)

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় সংবিধান দিবসকে স্মরণ করতে ও সংবিধানের আদর্শ এবং মূল্যবোধের সম্পর্কে সচেতন করতে প্রতিবছর ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয় (West Bengal Government)। রাজ্যের সমস্ত সরকারি সরকার ঘোষিত ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে দিনটিকে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 দার্জিলিংয়ের মতোই সুন্দর! ভিড় ছেড়ে চলে যান নির্জন বাগোরায়

স্কুলগুলিতে যে সমস্ত কর্মসূচি নেওয়ার পরামর্শ দেওয়া আছে তা হল:

প্রাতঃকালীন সমাবেশে সম্মিলিত ভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ

নিজ নিজ জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে গবেষণা ও বক্তব্য রাখতে পড়ুয়াদের উৎসাহিত করা

সংবিধান-ভিত্তিক বিষয়বস্তুর উপরে পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন

সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ, কোলাজ তৈরি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা।

সংবিধান দিবস পালন কর্মসূচির পুরো বিষয়টিকে ঠিকঠাক ভাবে নজরদারির জন্য প্রতিটি জেলায় একজন করে জেলাস্তরের নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। পাশাপাশি এই অফিসারের দাওয়াত তথ্য এবং স্কুলভিত্তিক অংশগ্রহণে পরিসংখ্যানগুলিকে গুগল ট্র্যাকারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিক কেন্দ্রের।

প্রসঙ্গত ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রথম প্রবর্তিত হয়েছিল ১৯৪৯ সালে ২৬ নভেম্বর। এরপর ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি সরকারিভাবে এই সংবিধান কার্যকর করা হয়। কেন্দ্রীয় সরকারের ২০১৫ সালের গেজেট নোটিফিকেশন করে ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে (West Bengal Government)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker