0%

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

 নিজস্ব প্রতিনিধি:  ব্যাট হাতে শতরান করেও দলকে জেতাতে পারেননি তিলক  বর্মা।  এশিয়া কাপ রাইজিং স্টারসের ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক সতীর্থ যখন সাজঘরে ফিরছেন, তখন একাই জয়ের আশা জিইয়ে রেখেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু শেষরক্ষা হয়নি। ৪৮ রানে পাকিস্তানের কাছে পরাজিত হতে হয়েছে ভারত ‘এ’ দলকে। ম্যাচ শেষ হওয়ার পরেই তিলকের গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর। বললেন, পাশে যদি আর একজন ব্যাটারকে পাওয়া যেত, তাহলে হয়তো বদলে যেতে পারত ম্যাচের ফল। সেইসঙ্গেই  সতীর্থদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন তিলক।   

রবিবার (২২ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ বি-র ম্যাচে ভারত ‘এ’-কে ৪৮ রানে হারায় পাকিস্তান ‘এ’। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। দলের হয়ে দুরন্ত শতরান করেও হার এড়াতে পাড়েননি অধিনায়ক তিলক বর্মা।  ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানান, মাঝের ওভারগুলিতে পরপর উইকেট হারানোই দলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তিলক বলেছেন, ‘অভিষেক যেভাবে শুরু করেছিল এবং এর মাঝে শাহবাজ যেভাবে আমার সঙ্গে জুটি গড়েছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, যখন আমরা রানের গতি বাড়াতে চাইছিলাম, তখন শাহবাজ আউট হয়ে যায়। শাহবাজ যদি আরও দুই ওভার বা আরও কিছু সময় থাকতে পারত, তাহলে আমিই খেলাটা শেষ করে দিতে পারতাম।’ 

আরও পড়ুন: কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

তিলকের কথায়, দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া তাঁর কাজ। যতটা সম্ভব ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে ব্যক্তিগত শতরানের থেকেও তাঁর কাছে দলের জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিলকের কথায়, ‘আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো ম্যাচ জেতা। যদি আমরা ম্যাচটা না জিতি, তাহলে সেটা আমার জন্য সেরা নয়। কিন্তু আমি সবসময় খেলাটাকে যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই। আমি সেটাই করার চেষ্টা করছিলাম। অন্য কোনও ব্যাটসম্যান যদি আমাকে সমর্থন করত, তাহলে আমি ম্যাচটা শেষ করে দিতে পারতাম।  এটাই আমার স্বভাব। আপনি যদি দলের অধিনায়ক হন, তাহলে আপনার সেই ভার এবং দায়িত্ব নেওয়া উচিত। তাই, হ্যাঁ, আমি সত্যি এটা করতে ভালবাসি। দিনশেষে, ঈশ্বর দয়ালু এবং তিনিই আমাকে এই রানগুলো দিয়েছেন।’ উল্লেখ্য, রবিবার জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের জায়গা পাকা হয়েছে। অন্যদিকে, পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করাই হল ভারতের লক্ষ্য। 
 

The post ‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker