0%

এবার বাংলায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী! ২৫ বছরের চুক্তিতে বড় পদক্ষেপ সরকারের

SOBDIK NEWS: রাজ্যে বিদ্যুতের চাহিদা মেটাতে এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। আদানি গোষ্ঠীর (Adani Group) সঙ্গে দীর্ঘ ২৫ বছরের জন্য বিদ্যুৎ কেনার চুক্তি করা হয়েছে বলে খবর। এই চুক্তির মাধ্যমে রাজ্য মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে। শুধু বাড়িঘর নয়, শিল্প ও ব্যবসার ক্ষেত্রেও এই বিদ্যুৎ ব্যবহার করা যাবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আদানির (Adani Group) সঙ্গে ২৫ বছরের চুক্তি রাজ্যের

সূত্রের খবর, রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ বণ্টন সংস্থা WBSEDCL-এর সঙ্গে আদানি গোষ্ঠীর (Adani Group) এই চুক্তি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সরবরাহের দায়িত্বে থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL)। এর ফলে রাজ্যে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, তা অনেকটাই মেটানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।

তবে একসঙ্গে পুরো বিদ্যুৎ পাওয়া যাবে না। ধাপে ধাপে সরবরাহ শুরু হবে। প্রথম ধাপে ২০২৮ সালের জুলাই মাস থেকে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। এরপর ২০২৯ সালে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। অর্থাৎ দুই ধাপ মিলিয়ে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর! চালু NBSTC-র নতুন পরিষেবা

কীভাবে তৈরি হবে এত বিদ্যুৎ?

এই প্রকল্পে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয়ের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও রাখা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, তা সরবরাহ করা এবং স্মার্ট মিটার সংক্রান্ত কাজও করবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড। এই বিদ্যুৎ সাধারণ মানুষের বাড়িতে যেমন পৌঁছবে, তেমনই শিল্প, ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

চুক্তি নিয়ে কী জানাল আদানি গোষ্ঠী?

এই চুক্তি নিয়ে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সিইও কন্দর্প প্যাটেল জানিয়েছেন, বর্তমানে দেশে পরিবেশবান্ধব বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। সেই চাহিদা মেটাতে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি (Adani Group)। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।

সব মিলিয়ে সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে বিদ্যুতের ঘাটতি কমানোর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পক্ষেত্রও এই প্রকল্পের সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে (Adani Group)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker