0%

লিবিয়ার বন্দরে ড্রোন হামলা! ইউক্রেনের মারে ভূমধ্যসাগরে ডুবল রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা। এই ঘটনায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হল রাশিয়ার অত্যাধুনিক মিসাইল কর্ভেট যুদ্ধ জাহাজ ‘মেরকুরি’র। রবিবার ভোরে বন্দরে জ্বালানি ভরছিল জাহাজটি সেই সময় এই হামলা হয়। জানা যাচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেন। শুধু তাই নয়, যেখানে হামলা হয়েছে সেই বেনগাজি বন্দর ইউক্রেনের ভূখণ্ড থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। কয়েক ঘণ্টার ব্যবধানে ওই বন্দরের কাছেন সামরিক সরঞ্জামবাহী ‘অ্যাসকালন’ নামের আর একটি রুশ জাহাজেও ড্রোন হামলা হয়েছে বলে খবর।

লিবিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে নিষেধাজ্ঞা থাকায় মেরকুরি নামের ওই জাহাজ ভূমধ্যসাগর হয়ে যাচ্ছিল। সম্প্রতি বেনগাজি বন্দরে ভিড়েছিল জাহাজটি। রাশিয়া-ঘনিষ্ঠ জেনারেল খলিফা হাফতারের বাহিনী এই বন্দরের নিয়ন্ত্রণে। সিরিয়ার ঘাঁটি থেকে রুশ বাহিনীকে সরানোর পর এই বন্দর ব্যবহার করেই আফ্রিকায় সেনা পাঠায় রাশিয়া। রবিবার ভোরে এই বন্দরেই দু’টি ড্রোন মেরকুরি জাহাজে হামলা চালায়। এই ঘটনায় ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ডুবে যায় জাহাজটি। অনুমান করা হচ্ছে, পশ্চিম লিবিয়ার মিসরাতায় থাকা ইউক্রেনের বিশেষ বাহিনী এই হামলা চালিয়েছে।

কৃষ্ণসাগরে নিষেধাজ্ঞা থাকায় মেরকুরি নামের ওই জাহাজ ভূমধ্যসাগর হয়ে যাচ্ছিল। সম্প্রতি বেনগাজি বন্দরে ভিড়েছিল জাহাজটি।

এই হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বড় হামলা হয় সামরিক সরঞ্জামবাহী রুশ জাহাজ ‘অ্যাসকালন’-এ। লিবিয়া প্রশাসন জানিয়েছে, হামলার পরপরই লিবিয়ার নৌবাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজগুলি থেকে সকল কর্মীকে উদ্ধার করা হয়েছে। হামলার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। অন্যদিকে, শনিবার বাল্টিক সাগরে গোগল্যান্ড দ্বীপের কাছে আরও একটি হামলার ঘটনা ঘটে। ড্রোন হামলার জেরে আগুন লেগে যায় রুশ পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা ২’-এ। জাহাজটি কালিনিনগ্রাদ যাচ্ছিল। জাহাজের সকল নাবিককে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৫ বছর হতে চলল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের এই যুদ্ধ ক্রমশ ভয়াল আকার নিচ্ছে। যুদ্ধ থামাতে আমেরিকা দফায় দফায় তৎপর হলেও শান্তির কোনও দিশা দেখা যায়নি। ইউক্রেনের লাগাতার ড্রোন হামলার জেরে রাশিয়া ক্রিমিয়ার সেভাস্তোপল থেকে নিজেদের নৌবহর সরিয়ে নিয়ে গিয়েছে নভোরোসিস্ক বন্দরে। এ বার ভূমধ্যসাগরেও স্বস্তি পাচ্ছে না রাশিয়া।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker