0%

ভেন্টিলেশনে BJP বিধায়ক রেখা পাত্র, বিষক্রিয়া নাকি ফুড পয়েজনিং? বাড়ছে উদ্বেগ

কলকাতা: রাতারাতি শারীরিক অবস্থার অবনতি। শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখতে হল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। শনিবার রাতে তাঁকে প্রথমে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।…

কলকাতা: রাতারাতি শারীরিক অবস্থার অবনতি। শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখতে হল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। শনিবার রাতে তাঁকে প্রথমে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার ভোরে সেখানে পৌঁছনোর পরই ভেন্টিলেটরের সাহায্যে চিকিৎসা শুরু হয়।

হাসপাতাল সূত্রের খবর, এখনও চেতনা ফেরেনি বিধায়কের। যদিও ভেন্টিলেশনে রাখার পর তাঁর শারীরিক মাপকাঠিগুলিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন ধরা পড়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত পরিস্থিতি স্থিতিশীল। তবে তাঁকে নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

কী কারণে এমন বিপর্যয়? পরিবার সূত্রে জানা যাচ্ছে, কোনওভাবে রেখা পাত্রের শরীরে প্রবেশ করেছে হার্বাল লার্ভিসাইড। এটি ভেষজ উপাদানে তৈরি এক ধরনের কীটনাশক। বিষক্রিয়ার আশঙ্কায় বসিরহাট হাসপাতালে পৌঁছনোর পরই একাধিক জরুরি পদক্ষেপ করেন চিকিৎসকরা। দেওয়া হয় ছ’টি চারকোল ট্যাবলেট। পাশাপাশি প্রয়োগ করা হয় অ্যাট্রোপাইন ও প্রালিডক্সাইম। নাক দিয়ে বিশেষ নল প্রবেশ করিয়ে শরীর থেকে বিষাক্ত উপাদান বের করার ব্যবস্থাও করা হয়। বমি ও গ্যাসের সমস্যা সামলাতে ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছিল।

কিন্তু প্রাথমিক চিকিৎসার পরেও শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক থাকায় রবিবার রাত তিনটে নাগাদ তাঁকে কলকাতায় পাঠানো হয়। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।

এদিকে অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় প্রশাসন। রবিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, পরীক্ষার ফলাফল হাতে না আসা পর্যন্ত বিষক্রিয়ার সম্ভাবনা সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা যাবে না। তাঁর বক্তব্য, খাবার থেকে সংক্রমণের কারণেও এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। ইতিমধ্যে খাবারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “আগের চেয়ে অনেক স্টেবল আছেন। খাবারে সংক্রমণজনিত রোগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতা কামনা করি। আমরা ভারতীয় জনতা পার্টির সবাই আছি। ভগবান সাড়া দেবেন।”

বাংলায় পরমাণু বিদ্যুতে ধাক্কা আম্বানির! হরিপুর-নয়াচরে মিলছে না অনুমতি

কলকাতা-শিলিগুড়িতে তারেকের নির্দেশে ৩০ নভেম্বর থেকেই বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker