0%

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

নিজস্ব প্রতিনিধি:   জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত কিউইদের দুর্গ ভাঙতে পারল না ভারত। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল লিড, দ্বিতীয় ইনিংসে শুরুতেই একের পর এক উইকেট তুলে নেওয়া, সবকিছুর পরেও ওয়েলিংটন টেস্টে জেতা হল না শুভমন গিলদের। পঞ্চম দিনে ২২ গজের ময়দানে দাঁতে দাঁত চেপে  লড়াই করে  ম্যাচ ড্র করে দিল নিউজিল্যান্ড। ফলে সিরিজের প্রথম টেস্টে জয় অধরাই থেকে গেল টিম ইন্ডিয়ার কাছে।  সেই সঙ্গেই ভারতের জন্য WTC ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হল।   

সোমবার (২৩ নভেম্বর) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনের খেলা  হয়। প্রথম ইনিংসে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৬৮ রানে।  ৩৫২ রানের বড় লিড নিয়ে এগিয়ে ছিল ভারত। তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক টম ল্যাথামকে শূন্য রানে ফেরান জসপ্রীত বুমরাহ। এরপর হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে কিছুটা লড়াই করেন। নিকোলস ৩১ রান করে আউট হন। কনওয়ে করেন ৬৫ রান। রাচিন রবীন্দ্রের ব্যাট থেকে আসে ৩৭ রান। প্রথম সেশনে ভারতীয় বোলাররা পরপর উইকেট তুলে নিয়ে জয়ের আশা বাড়িয়ে দেন।  অংশুল কম্বোজের বলে টম ব্লান্ডেলও প্যাভিলিয়নে ফেরেন। তবে তারপর ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস মাটি কামড়ে পড়ে থাকায় ম্যাচের ছবিটাই বদলে যায়। 

আরও পড়ুন: ‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

এই ম্যাচে ভারত ব্যাটিং করেছে যথেষ্ট দাপটের সঙ্গে। কেএল রাহুল ও ঋষভ পন্থ করেছেন শতরান। অধিনায়ক শুভমন গিল মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া করেন। যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পাডিক্কালও অর্ধশত রান করেন। প্রথম ইনিংসে ছয়জন ভারতীয় ব্যাটার  ৫০ রানের বেশি করেছেন। 

The post প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker