উইকেটকিপার-ব্যাটার হিসেবে পন্থকে এক নম্বরে রাখছেন কার্তিক, ঋষভে মুগ্ধ গাভাসকরও

ক্রিকেট বোধহয় এরকমই।
একটা সময় যা কেড়ে নেয়। সেটা আবার ফিরিয়েও দেয়।
টেস্টে ঋষভ পন্থের (Rishabh Pant) ঝুঁকির শট খেলে আউট হওয়া নিয়ে একটা সময় সুনীল গাভাসকর বেজায় ক্ষিপ্ত ছিলেন। ওয়েলিংটনের বেসিং রিভার্সে ঋষভ যখন ছয় মেরে সেঞ্চুরি করছেন, তখন কমেন্ট্রি বক্সে উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন স্বয়ং গাভাসকর।
সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর একটা কথা বলেন। ঋষভ স্পেশাল। তাই দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস থেকে তুলে এনেছেন ঋষভকে। এদিন ঋষভের ইনিংসটা হয়তো সৌরভ দেখেছেন। তাই সৌরভ কতটা তৃপ্ত হবেন, সেটা আন্দাজ করাই যায়।
ঋষভের জীবন তো রূপকথার থেকে কোনও অংশে কম নয়। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। অন্য কেউ হলে হয়তো মাঠে ফেরার সাহসটাই হারিয়ে ফেলতেন। কিন্তু ঋষভ প্রত্যেকটা দিন লড়াই চালিয়ে গিয়েছেন। ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে। টেস্টে ঘরের মাঠে তাঁর আউট হওয়া নিয়ে প্রবল বিতর্কও চলেছে। ভারতীয় কোচ গৌতম গম্ভীর ঘুরিয়ে সমালোচনা করেছিলেন পন্থের। তারপর আবার ইরানি ট্রফির সময় চোট। একটা সময় তাঁর নিউজিল্যান্ড সফরে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল প্রথম ফিটনেস পরীক্ষার রেজাল্ট ভালো ছিল না। তবে পুরোপুরি ফিট হয়ে নিউজিল্যান্ড যাওয়া। বাকি ক্রিকেটাররা যেমন ওখানে গিয়ে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর একটা কথা বলেন। ঋষভ স্পেশাল। তাই দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস থেকে তুলে এনেছেন ঋষভকে। এদিন ঋষভের ইনিংসটা হয়তো সৌরভ দেখেছেন। তাই সৌরভ কতটা তৃপ্ত হবেন, সেটা আন্দাজ করাই যায়।
ঋষভের সেই সুবিধে ছিল না। কিন্তু তিনি তো স্পেশাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৩ বলে ১২৮ রানের ইনিংস শুধু খেললেন না, কিউয়ি বোলিংয়ের উপর কর্তৃত্ব করলেন। ছয়ের রেকর্ড হল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার লিস্টে ঋষভ (১০৮) দু’নম্বরে। এদিনে ব্রেন্ডন ম্যাকালামকে ছাপিয়ে গেলেন। সামনে শুধু বেন স্টোকস। আরও একটা রেকর্ড করেছে। টেস্টে অ্যাওয়ে ম্যাচে রানের দিক থেকেও উইকেটকিপারদের লিস্টে একে চলে গেলেন। ৬৫ ইনিংসে ঋষভের রান ২৬৬২।
ঋষভের এমন ইনিংস দেখার পর বাকরুদ্ধ দীনেশ কার্তিকও। এক ক্রিকেট ওয়েবসাইটে কার্তিক বলছিলেন, “টেস্টে ভারতের সবকালের সেরা উইকেটকিপার-ব্যাটার হিসাবে ঋষভ লিস্টে সবার উপরে থাকবে। দু’জনের কথা বলব। মহেন্দ্র সিং ধোনি, সৈয়দ কিরমানি। ওঁরা অনেক টেস্ট খেলেছে। কিন্তু ঋষভ পুরো বিশ্ব জুড়ে যেভাবে ব্যাটিং করেছে, তাতে ওকে এগিয়ে রাখতে হয়। এটা ঠিক যে ঋষভ অনেক সময় চাপের মধ্যে খারাপ শট খেলে ফেলে। সেটা নিয়ে ওর সমালোচনা হয়। কারণ ওর যা অভিজ্ঞতা, তাতে ওর থেকে অনেক বেশি আশা করে। কিন্তু আমার তাতে অসুবিধে নেই। অনেক টেস্ট জেতার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে। ওইরকম ইনটেন্ট নিয়ে ব্যাটিং করেছিল। অস্ট্রেলিয়ায় টেস্ট জিতিয়েছে। শ্রীলঙ্কায় সিরিজ জিতিয়েছে। ইংল্যান্ডেও ম্যাচ সেট আপ করে দিয়েছিল। বেশ ধারাবাহিক। গড় প্রায় চল্লিশের কাছাকাছি। যত সেঞ্চুরি করেছে, তার কাছাকাছি সংখ্যক সেঞ্চুরি মিস করেছে। এছাড়াও বেশ কিছু ছোটো ছোটো ইনিংস খেলেছে, যেগুলো আমরা ভুলে যাই। রানের দিক থেকে ইনিংসগুলো হয়তো ছোটো। কিন্তু ইম্প্যাক্ট বিশাল। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে। টেস্টে ভারতীয় দলে আমাকে রিপ্লেস করেছিল। তারপর একটা স্টেপও ভুল করেনি।”
শেয়ার
লিংক



