0%

ইংরেজিতেও আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের!

কলকাতা: ইংরেজিতে আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, এবার রাজ্যের নাম লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’। এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর…

কলকাতা: ইংরেজিতে আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, এবার রাজ্যের নাম লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’। এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নাম যাতে বাংলা, ইংরেজি-সহ সব ভাষাতেই একই থাকে, সেই লক্ষ্যে বিধানসভায় প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। সেখানে ৯ ডিসেম্বর রাজ্যের নাম সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

বর্তমানে বাংলা ভাষায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হলেও ইংরেজিতে লেখা হয় ‘West Bengal’। নতুন প্রস্তাব কার্যকর হলে ইংরেজিতেও ‘Paschim Banga’ নয়, সরাসরি ‘পশ্চিমবঙ্গ’ নামটিই ব্যবহার করা হবে। অর্থাৎ ভাষা বদলালেও রাজ্যের নামের বানান আর আলাদা থাকবে না।

রাজ্যের নাম পরিবর্তনের দাবি অবশ্য নতুন নয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার উদ্যোগ নিয়েছিল। বিধানসভায় সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাশও হয়েছিল। পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়। কিন্তু কেন্দ্রের সম্মতি না মেলায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

প্রশাসনিক তালিকায় রাজ্যের অবস্থান নিয়েও অতীতে আলোচনা হয়েছে। ইংরেজি বর্ণমালায় ‘W’ দিয়ে নাম শুরু হওয়ায় বিভিন্ন তালিকায় পশ্চিমবঙ্গকে অপেক্ষাকৃত নিচের দিকে থাকতে হয়। নতুন প্রস্তাবে ইংরেজি নামের পরিবর্তন হলে বর্ণানুক্রমিক তালিকায় রাজ্যের অবস্থান এগিয়ে আসবে। বিজেপি সরকারের এই উদ্যোগের পিছনে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে বিধানসভায় প্রস্তাব পাশের পর পরবর্তী প্রশাসনিক ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলেই নামের পরিবর্তন কার্যকর করা সম্ভব হবে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker