স্নাতক পাশ হলেও কারা পাবেন না যুবশক্তি প্রকল্পের সুবিধা? বড় নিয়ম স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

SOBDIK NEWS: যুবশক্তি প্রকল্পের (Banglar Yuva Shakti) জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। অবশেষে এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে, কত টাকা করে মিলবে তা স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি স্নাতক পাশ হলেও কোন প্রার্থীরা বেকারভাতা পাবেন না সেটাও জানানো হয়েছে।
যুবশক্তি প্রকল্পের বড় নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী | (Banglar Yuva Shakti)
সোমবার নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর যুবশক্তি প্রকল্প নিয়ে নানা ঘোষণা করেন তিনি। জানানো হয়, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের বেকার যুবদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। তবে রয়েছে একটি শর্ত।
মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু জানান, রাজ্যের যেসব বেকার যুবতীরা অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন, তাঁরা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। একটি পরিবারের সর্বোচ্চ দু’জন সুবিধা পাবেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যেমন করা হয়েছে।
আরও পড়ুনঃ একটি পরিবারের সর্বোচ্চ ২ জন পাবেন অন্নপূর্ণা যোজনা! নতুন আবেদন নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী এদিন বলেন, যুবশক্তি ভরসা প্রকল্প তথা ভরসা প্রকল্পে গ্র্যাজুয়েট ও নন গ্র্যাজুয়েট দুই ধরণের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েটদের মাসে ২ হাজার টাকা ও নন গ্র্যাজুয়েটদের মাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। তবে আগামী অর্থবর্ষে ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছু শর্ত রয়েছে। যেমন, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে, কোনও স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত হলে সুবিধা পাওয়া যাবে না। এগুলি সহ সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ করলেই মাসে মাসে আর্থিক সহায়তা মিলবে। রাজ্যের নির্ধারিত শর্ত পূরণ না করলে স্নাতক পাশ হলেও যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।



