কোথাও বন্যা, কোথাও ভয়াবহ ভূমিধস! ভারতে কতটা প্রভাব ফেলবে সুপার এল নিনো? জানুন চাঞ্চল্যকর রিপোর্ট

সবদিক নিউজ: প্রশান্ত মহাসাগর থেকে ভারতের দিকে এগিয়ে আসছে সুপার এল নিনো (Super El Nino)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে ভারতীয় (India) উপমহাদেশ প্রভাবিত হতে পারে। বিভিন্ন রিপোর্টে এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এল নিনো পরিস্থিতি হিসাবে বর্ণনা করা হয়েছে। যার প্রভাবে বিভিন্ন এলাকায় বন্যা থেকে শুরু করে ভূমিধস এবং তীব্র সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে, এখন একটি নতুন রিপোর্টে এই প্রসঙ্গে আরও ভয়াবহ দাবি করা হয়েছে। রিপোর্ট অনুসারে, এল নিনোর প্রভাবে হিন্দুকুশ হিমালয় (Hindu Kush Himalaya) অঞ্চলের কিছু অংশে অত্যধিক বৃষ্টিপাত হবে। এর ফলে আসন্ন শীতে নেপাল ও পার্শ্ববর্তী দেশগুলিতে বন্যা থেকে শুরু করে ভূমিধস এবং তুষারধসের ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই রিপোর্টটি যৌথভাবে প্রস্তুত করেছে কাঠমান্ডুতে স্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট অফ দ্য চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস। ‘হিন্দুকুশ হিমালয় উইন্টার আউটলুক ২০২৬’ রিপোর্টে নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশ-সহ একাধিক দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
চিন্তা বাড়াচ্ছে সুপার এল নিনো (Super El Nino):
বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে: জানিয়ে রাখি যে, ওই রিপোর্টে সতর্ক করা হয়েছে, পশ্চিম হিমালয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের ফলে বন্যা, ভূমিধস এবং তুষারধস হতে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের কিছু অংশে দীর্ঘ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দাবানলের ঝুঁকি বাড়তে পারে। এই রিপোর্ট এমন এক সময়ে এসেছে যখন মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন তথা NOAA জানিয়েছে যে এল নিনোর প্রভাব অত্যন্ত মারাত্মক হবে। মার্কিন সংস্থাটির মতে, ১৯৫০ সালে নথিভুক্তকরণ শুরু হওয়ার পর থেকে এল নিনোর প্রভাব সবচেয়ে মারাত্মক হওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ।
দাবানলের ঝুঁকি বৃদ্ধি: উল্লেখ্য যে, রিপোর্টে দাবানলের বিষয়েও সতর্ক করা হয়েছে। যেখানে বলা হয়েছে শীতকালে বৃষ্টিপাত বাড়লেও দাবানল থেমে যাবে না। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের অন্যান্য অংশে দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। যা ঘাস ও অন্যান্য গাছপালাকে এমনভাবে শুকিয়ে দিতে পারে যে সেগুলিতে সহজেই আগুন ধরে যেতে পারে। রিপোর্টে দক্ষিণ-পূর্ব জিনজিয়াং এবং মায়ানমারের কিছু অংশে বন ও তৃণভূমিতে দাবানলের উচ্চ থেকে অতি উচ্চ ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।
ভোল পাল্টে যাবে সিঙ্গুরের! হবে Ashok Leyland-এর ট্রাক তৈরির কারখানা, সামনে এল বড় আপডেট
রয়েছে দুর্ভিক্ষের আশঙ্কাও: এল নিনোর প্রভাবে ভারতের অনেক অংশে খরা দেখা দিতে পারে। রিপোর্ট অনুযায়ী, বর্ষার অভাবে গত বছরের তুলনায় ধান, তুলা, আখ এবং ভুট্টার মতো ফসলের রোপণ কমে গেছে। এর ফলে ফলনও প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেবে। কর্ণাটক ও মহারাষ্ট্র ছাড়াও আগামী দিনগুলিতে অন্যান্য রাজ্যও খরার সম্মুখীন হতে পারে।
ফের Nvidia-র দায়িত্বে জেনসেন হুয়াং, পুনরায় হলেন CEO, কী জানাল সংস্থা?
এছাড়াও, শুষ্ক ও উষ্ণ শীতের পর তীব্র গ্রীষ্মের কারণে ভারতের কিছু অংশে মারাত্মক জলসঙ্কট দেখা দিতে পারে। এর আগেও ২০১৫-১৬ সালে এমনটা ঘটেছিল যখন খরাকবলিত এলাকাগুলিতে জল সরবরাহ করার জন্য ভারতীয় রেলকে কাজে লাগাতে হয়। পাশাপাশি, জল ও পশুখাদ্যের ঘাটতি এবং তাপপ্রবাহের কারণে পশুর মৃত্যুহার বাড়তে পারে ও দুধ উৎপাদন ব্যাহত হতে পারে। এই বিষয়গুলি সামগ্রিকভাবে প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিতে পারে।



