নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্রয়ে বাড়ল চাপ, কোন অঙ্কে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত?

নিউজিল্যান্ডের (NZ) বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারল না টিম ইন্ডিয়া (IND)। ৭২০ রান করে চালকের আসনে থেকেও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল টিম ইন্ডিয়া। গোটা দিনে প্রতিপক্ষের ৮ উইকেট তুলতে ব্যর্থ জশপ্রীত বুমরাহরা। আর তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল তারা। এখনও কোন অঙ্কে ফাইনাল খেলতে পারে ভারত?
কিউয়ি দলের বিরুদ্ধে টেস্ট ড্র হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরেই রয়েছে ভারত। ১২টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়, চারটিতে হার এবং তিনটি ড্র। সব মিলিয়ে ভারতের পয়েন্ট ৭২। পয়েন্টের শতাংশ ৫০.০০। এই টেস্টের আগে যা ছিল ৫১.৫২। অর্থাৎ, ড্রয়ের খেসারত দিতে হয়েছে ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, পয়েন্টের শতাংশের ভিত্তিতেই ফাইনালে ওঠে প্রথম দুই দল।
Four points each in Wellington, but the WTC table just got tighter. Australia climb to 2nd, New Zealand slip to 3rd, and India hold 4th at 50.00% PCT. Every Test matters now. #NZvIND #wtc #TestCricket #CricketMatlabCREX https://t.co/janUw7K2un
— CREX (@Crex_live) November 23, 2026
ড্রয়ের ধাক্কা সামলাতে হচ্ছে নিউজিল্যান্ডকেও। দুই নম্বর থেকে তিন নম্বরে নেমে গিয়েছে তারা। ৫৬ পয়েন্ট নিয়ে কিউয়িদের পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাদের সংগ্রহ ৭২ পয়েন্ট। পয়েন্টের শতাংশ ৭৫.০০। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১০৮ এবং পয়েন্টের শতাংশ ৬৯.২৩। গতবার এই দুই দলই ফাইনালে খেলেছিল। এবারও ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে তারাই।
তবে ভারতের ফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি। সামনে রয়েছে আরও ছ’টি টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই হবে ভারতকে। অর্থাৎ, আর পয়েন্ট নষ্ট করার সুযোগ কার্যত নেই শুভমানদের। ওয়েলিংটনে যে সুযোগ হাতছাড়া করল ভারত, তার মাশুল দিতে হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে। এবার বাকি ম্যাচগুলিতে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হতে পারে গিলদের।
শেয়ার
লিংক



