নেপালের ভূমিকম্পে উত্তরবঙ্গে জোড়া ঝাঁকুনি, কাঁপল শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা

সবদিক নিউজ: মঙ্গলবার সাত সকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ। জানা যায় ভূমিকম্পে (Earthquake) দুটো দফায় কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় ও সমতল এলাকা। এর ফলে আতঙ্কে সৃষ্টি হয়েছে। পাশাপাশি কম্পন অনুভূতি হয়েছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির পাশাপাশি সিকিমে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল।
সাতসকালে দু’দফায় ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ (Earthquake)
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। ঘুম ভাঙার আগেই এই কম্পনে আতঙ্কে সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এই কম্পনের ফলে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। এখনো পর্যন্ত জানা গিয়েছে, নেপালের কলসি প্রদেশের লেলেপ এলাকা ছিল ভূমিকম্পের উৎসস্থল (Earthquake)। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার গভীর এই এলাকা। মঙ্গলবার সকাল সাতটা বেজে দু মিনিটে কম্পন সৃষ্টি হয় নেপালের বিস্তীর্ণ এলাকা জুড়ে।
প্রায় একই সময় ভারতের উত্তর বঙ্গ, বাংলাদেশ ভুটান ও চীনেও কম্পন অনুভূতি হয়। তবে এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু কম্পনের ফলে স্থানীয় ও পর্যটকদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়। সূত্রের খবর মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে কেঁপে উঠেছিল ওইখানের ঘরবাড়ি।
কাস্ট সার্টিফিকেট পেতে আর প্রয়োজন নেই এই নথি, নিয়ম বদল নবান্নের
বেশিরভাগ মানুষই এই কম্পনের ফলে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। ভূমিকম্পের পর আফটার হওয়ার আতঙ্ক দেখা যায় জনগণের মধ্যে। প্রসঙ্গত, দু’সপ্তাহ আগে গত ১২ নভেম্বরও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই বারও ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল।
তবে কম্পনের মাত্রা ছিল ৪.৯। সে দিন ভোরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির পাশাপাশি সিকিম এবং বাংলাদেশেও কম্পন টের পাওয়া গিয়েছিল। এ বার ফের নেপালের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল (Earthquake)।



