0%

প্রতি ৪ বছর অন্তর সরকারি কর্মীদের প্রোমোশন! অষ্টম বেতন কমিশনের কাছে বড় প্রস্তাব

SOBDIK NEWS: সরকারি কর্মীদের পদোন্নতি তথা প্রোমোশনের নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বিভিন্ন পে লেভেলের কর্মীরা (Central Government Employees) নিজেদের চাকরিজীবনে প্রোমোশন পেয়ে থাকেন। এবার অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে সেই নিয়মেই বদল আনার প্রস্তাব দিল ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন তথা FNPO। এবার থেকে প্রতি চার বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রোমোশনের প্রস্তাব দেওয়া হয়েছে।

অষ্টম বেতন কমিশনের কাছে প্রোমোশন নিয়ে বড় প্রস্তাব | (8th Pay Commission)

ডাককর্মী সংগঠনের প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রোমোশনের জন্য প্রয়োজনীয় চাকরির মেয়াদ ১ থেকে ৪ বছর করা হোক। কমিশন যদি এই প্রস্তাবে সায় দেয় তাহলে তা সরকারের কাছে চলে যাবে। সরকারের তরফেও সবুজ সংকেত পাওয়া গেলে তা নিয়মে পরিণত হবে।

FNPO-এর তথ্য অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের ২০২২ সালের ২০ সেপ্টেম্বরের অফিস মেমোরেন্ডামে বিভিন্ন পে লেভেলের সরকারি কর্মীদের পদোন্নতির জন্য চাকরির মেয়াদের উল্লেখ রয়েছে। ডাককর্মী সংগঠনের দাবি, ৬ থেকে ১১ লেভেলে প্রোমোশনের জন্য চাকরির মেয়াদ ১২ বছর হতে হয়। লেভেল ৪ থেকে ৬, ৬ থেকে ১০ ও ১১ থেকে ১৩-এর ক্ষেত্রে প্রোমোশনের জন্য এই মেয়াদ আবার ১০ বছর।

আরও পড়ুনঃ স্নাতক পাশ হলেও কারা পাবেন না যুবশক্তি প্রকল্পের সুবিধা? বড় নিয়ম স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

এছাড়া লেভেল ২ থেকে ৪ ও লেভেল ৬ থেকে ৯ লেভেলে প্রোমোশনের জন্য চাকরির মেয়াদকাল ৮ বছর হতে হয়। সেই সঙ্গেই বেশ কিছু ক্ষেত্রে পদোন্নতির জন্য ১ থেকে ৩ বছর চাকরি করলেই কর্মীরা যোগ্য হিসেবে বিবেচিত হন।

ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনের দাবি, প্রোমোশনের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে সমগ্র ডাক বিভাগ প্রভাবিত হয়। বর্তমানে বহু জায়গায় এলএসজি, এইচএসজি, গ্রুপ বি এবং পোস্টাল ও আরএমএসে সুপারভাইজারি পদ দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। এতে কাজের চাপ বৃদ্ধি পায়।

অষ্টম বেতন কমিশনের কাছে বেতন, পেনশন, প্রোমোশন সহ নানা বিষয়ে একাধিক প্রস্তাব জমা করেছে বিভিন্ন কর্মী সংগঠন। ডাককর্মী সংগঠনের তরফে যেমন প্রতি চার বছর অন্তর পদোন্নতির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কমিশনের সায় ও সরকারের অনুমোদন মিললেই তা চূড়ান্ত হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker