গ্যাসের সিলিন্ডার বুক করার আগে জেনে নিন নতুন দাম, কলকাতায় কত হল LPG-র দর?

সবদিক নিউজ: দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে উৎসবের মরশুম। অপরদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম। তবে নভেম্বর মাসের শেষের দিকে গ্যাসের দামে রয়েছে বড় চমক। কারণ টানা তিন মাস ধরে রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। তবে নভেম্বরে দেশজুড়ে একধাক্কায় একবার বাড়ল এই এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder)।
কলকাতায় রান্নার গ্যাসের দাম কত হল? (LPG Cylinder)
চলতি বছর জুলাই ও আগস্ট গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল (LPG Cylinder)। তবে গত তিন মাস ধরে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি পাওয়া যায়নি। বরং ক্রমাগত বেড়ে গিয়েছে এই সিলিন্ডারের দর। পাশাপাশি রান্নার গ্যাসের দামে ও বড়সড়ো কোন রদবদল হয়নি।
তবে এক নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও চলতি মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। যেখানে অক্টোবর মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৯৫৪ টাকা।
মাতৃত্বকালীন ভাতায় নয়া নিয়ম, আবেদনপত্রের ঝক্কি কমাল ইএসআইসি
সেখানে নভেম্বর থেকে ১৭ টাকা বেড়ে কলকাতা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৯৭১ টাকা। পাশাপাশি মাসের শেষে এই সিলিন্ডারের দামে কোন বদল আসেনি। অপরদিকে, অক্টোবরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। পয়লা নভেম্বর থেকে ১০ টাকা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হচ্ছে ২,৯৯৪.৫ টাকা।
মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ২৭৭৫ টাকা। এই মাসে দিল্লিতে দাম ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা। এ ছাড়া বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।



