অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক আরশোলা নেতা সৌরভ দাস

নয়াদিল্লি: বিদেশের মাটিতে বক্তৃতা দিতে যাওয়ার (Sourav Das)পথেই বাধার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক সৌরভ দাস। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে একটি…
নয়াদিল্লি: বিদেশের মাটিতে বক্তৃতা দিতে যাওয়ার (Sourav Das)পথেই বাধার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক সৌরভ দাস। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিযোগ, রবিবার দিল্লি বিমানবন্দরে অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁকে আটকে দেন।
🚨This coward government did not allow me to board my flight to London where I was invited by prestigious universities like Oxford, Cambridge, LSE, Edinburgh to deliver talks on the cockroach movement. Indian students put their heart and soul to organise the events but this anti-intellectual govt was scared of me going to these prestigious institutions!
@Cockroachisback
— Saurav Das (@SauravDassss) November 23, 2026
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ককরোচ জনতা পার্টি। দলের মুখপাত্র রবীশা প্রদীপের অভিযোগ, সরকারের এই পদক্ষেপ আসলে ভিন্নমতকে দমন করার চেষ্টা। তাঁর কথায়, বর্তমান সরকার ক্রমশ ‘বুদ্ধিবৃত্তিবিরোধী’ মনোভাবের পরিচয় দিচ্ছে।
আরও দেখুনঃ ‘দেশে ফিরলেই জেল’, শেখ হাসিনার ফেরার দিন ঘোষণার পরই হুঁশিয়ারি ঢাকার
এই ঘটনার পর সংবাদমাধ্যম টাইমস নাউ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন রবীশা। তিনি কটাক্ষ করে বলেন, সৌরভ দাস যদি কোনও ব্যাঙ্ক লুট করতেন কিংবা আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকতেন, তাহলে হয়তো তাঁকে অনায়াসেই দেশ ছাড়ার অনুমতি দেওয়া হত।
কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিতে যাওয়ার বিষয়টি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাঁর দাবি, কণ্ঠরোধ করার যত বেশি চেষ্টা হবে, তাঁদের আন্দোলন তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। দলের সদস্যদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপে তাঁরা পিছিয়ে যাবেন না, বরং আন্দোলনের গতি আরও বাড়াবেন।
রবীশার কথায়, সৌরভ দাস (Sourav Das)কেবল একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখতে যাচ্ছিলেন। সেখানে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে নিজের মতামত তুলে ধরার কথা ছিল তাঁর। অথচ সেই যাত্রাতেই বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সরকার বিরোধী মতামত ও স্বাধীন চিন্তাভাবনাকে ভয় পাচ্ছে। যদিও বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ার প্রকৃত কারণ নিয়ে সরকারি তরফে এই প্রতিবেদনে কোনও বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি সামনে আসার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর অভিযোগ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সৌরভকে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেওয়া হচ্ছে না।
একইভাবে দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কাও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। পলাতক ব্যবসায়ী নীরব মোদীর প্রসঙ্গ টেনে তিনি ব্যঙ্গ করে বলেন, বিশ্বের অন্যতম মেধাবী ব্যক্তিদের দেশ থেকে পালানোর সুযোগ দেওয়া হলেও সৌরভের মতো একজনকে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
তবে এই ঘটনার নেপথ্যে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সূত্রের খবর, সৌরভ দাসের পাসপোর্টে জন্মস্থানের উল্লেখ নিয়ে কিছু অসংগতি ধরা পড়েছে। সেই কারণেই চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস (RPO) তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের দাবি, গত ২৩ নভেম্বর সৌরভকে একটি কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। সেখানে পাসপোর্টে জন্মস্থানের তথ্য নিয়ে অসংগতির বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি, জবাব জমা না দেওয়া পর্যন্ত ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে বলে খবর।



