‘দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ..,’ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

SOBDIK NEWS: সোমবার নবান্ন থেকে বেকারভাতা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Banglar Yuva Shakti Yojana)। জানুুয়ারি মাস থেকে চালু এই ভরসা প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ‘ভরসা’ প্রকল্পের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রসঙ্গ (Dearness Allowance)।
ডিএ প্রসঙ্গে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? Dearness Allowance
গতকাল মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক ও সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্তদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। আর স্নাতক নন যারা, তাদের ১৫০০ টাকা করে দেওয়া হবে। বলা হয়েছে, আপাতত ১৫ মাস এই টাকা দেওয়া হবে। পরবর্তীতে টাকা বাড়ানো হবে। একইসাথে কেন পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো অর্থ দেওয়া হচ্ছে না সেই বিষয়ও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমত্রী জানান, “আমরা জানিয়েছিলাম, স্নাতকরা প্রতি মাসে ৩০০০ টাকা ও স্নাতক নন যাঁরা, তাঁরা ২০০০ টাকা করে পাবেন। কিন্তু সরকার এসেছে ৬ মাস হয়েছে মোটে। তার মাঝে আগে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ মেটাতে হয়েছে। তাতে অনেকটা খরচ হয়েছেচ
আরও পড়ুন: সরকারি, সরকার পোষিত স্কুলে ভর্তির নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা দফতরের
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা মামলায় রাজ্য অর্থ মেটাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-র অংশ পেলেও এখনও পর্যন্ত গ্রান্ট ইন এইড-রা কোনো টাকা পাননি। এই নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তাদের।
রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, সবমিলিয়ে বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ ৪২ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে রাজ্য সরকার মাত্র ৮ হাজার কোটি টাকা পেমেন্ট করেছে বলে অভিযোগ তাদের।



