ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লক্ষ সেনার মৃত্যু! পুতিনের বিরুদ্ধে তথ্য গোপনের বিস্ফোরক অভিযোগ

ইউক্রেন যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য গোপনের বিস্ফোরক অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। সরকারি তথ্যে ৪ লক্ষ ৯০ হাজার সেনার মৃত্যুর দাবি করা হলেও বাস্তব রিপোর্ট বলছে, এই যুদ্ধে নিহত হয়েছেন ৭ লক্ষের বেশি রুশ সেনা। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে নির্বাসিত দুই রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনার।
ইউক্রেনের দুই হ্যাকার গোষ্ঠীর তরফে রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট, সিভিল রেজিস্ট্রি ও সরকারি ডেটা এক্সচেঞ্জ সিস্টেম হ্যাক করে সেখানকার তথ্য তুলে দেয় সংবাদমাধ্যমের হাতে। প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সরকারি হিসেবে সেনা মৃত্যু ৪ লক্ষ ৯০ হাজার বলে দাবি করা হলেও বাস্তবে সংখ্যাটা ৭ লক্ষ ২০ হাজার। অর্থাৎ আরও ২ লক্ষের বেশি সেনার মৃত্যু হলেও সরকারি খাতায় এখনও তা নথিভুক্ত হয়নি।
রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার সরকারি ব্যবস্থায় মৃতের সংখ্যা নথিভুক্তের প্রক্রিয়া অত্যন্ত ধীর করা হয়েছে পরিকল্পিতভাবে। যার জেরে ২০২৬ সালে মৃত সেনারা তো বটেই, ২০২৫ সালে যেসব সেনা জওয়ানের মৃত্যু হয়েছে তাঁদের একটা বড় অংশই এখনও নথিভুক্ত হয়নি। সেই হিসেবেই মৃতের সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার পেরিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি ২০০ জন রুশ নাগরিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এর পাশাপাশি আহতদের ধরলে এই সংখ্যাটা ২০ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া প্রতিবছর যত সেনা নিয়োগ করছে, তার চেয়ে বেশি জওয়ানের মৃত্যু হচ্ছে যুদ্ধে। এমনকী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বলে মনে করা হচ্ছে।
ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া হয়ে সেনায় নিয়োগ শুরু করেছেন পুতিন। ২০২৬ সালে ৪ লক্ষ ৯ হাজার নতুন সেনা নিয়গের পথে মস্কো। এর জন্য বিপুল বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে সরকারের তরফে।
এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া হয়ে সেনায় নিয়োগ শুরু করেছেন পুতিন। ২০২৬ সালে ৪ লক্ষ ৯ হাজার নতুন সেনা নিয়গের পথে মস্কো। এর জন্য বিপুল বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে সরকারের তরফে। রিপোর্টে দাবি করা হচ্ছে, পুতিন সরকার ইচ্ছাকৃতভাবে প্রকৃত মৃত্যুর সংখ্যা জনগণের কাছ থেকে গোপন রেখেছে। সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, বিরোধীদের দমন ও সরকারি প্রচারের মাধ্যমে যুদ্ধের আসল ক্ষয়ক্ষতি আড়াল করা হচ্ছে। যার জেরেই ৭ লক্ষের বেশি জওয়ানের মৃত্যু হলেও, সরকারের তরফে দাবি করা হচ্ছে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধে কতজন সেনার মৃত্যু হয়েছে সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য অনেক কম। ওয়াশিংটনের সিএসআইএসের হিসেবে জুন পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ লাখ ৫০ হাজার যোদ্ধা নিহত হয়েছেন। আর নিহত ও নিখোঁজ মিলিয়ে সংখ্যাটা ২ লাখের বেশি বলে দুটি ওয়েবসাইটের দাবি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা এই হ্যাক হওয়া তথ্য বা বিশ্লেষণ স্বাধীনভাবে যাচাই করেনি। যুদ্ধ চলাকালীন সঠিক মৃত্যুর সংখ্যা জানা অত্যন্ত কঠিন।
শেয়ার
লিংক



