বিমা ছাড়াই পাওয়া যাবে ক্ষতিপূরণ! চাষিদের সুবিধার্থে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলার কৃষকরা। ইতিমধ্যেই তাঁদের পাশে দাঁড়িয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফুল, পান ও আনাজ চাষিদেরও ক্ষতিপূরণ (Compensation) দেওয়া হবে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।
চাষিদের সুবিধার্থে মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
কোন কোন ফসলকে কৃষিপণ্য হিসেবে গণ্য করা হবে তা কেন্দ্র ঠিক করে। ফুল, পান ও আনাজকে অর্থকরী কৃষিপণ্য হিসেবে স্বীকৃত দেওয়া হয়নি। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার একটা বড় অংশে এগুলিই চাষ হয়।
তৃণমূল আমলে ফসল বিমা চালু হওয়ার পর আলু, ধান, রবিশস্য সহ একাধিক ফসল বিমার অধীন চলে এসেছিল। তবে খাতায়-কলমে কৃষিপণ্য না হওয়ায় ফুল, পান, আনাজের বিমা হত না। ফলে যেসব চাষি এই ফসলগুলি চাষ করেন, তাঁরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সম্মুখীন হলেও বিমার সুবিধা পেতেন না। শুধুমাত্র ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝেমধ্যে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে আর্থিক অনুদান দেওয়া হত।
আরও পড়ুনঃ যাত্রীদের সঠিক পরিষেবা দিতে বাড়ছে বাসের ভাড়া! বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর
এদিকে এবারের প্রাকৃতিক দুর্যোগে ফুল, পান ও আনাজ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিমা না থাকায় ক্ষতিপূরণের আশা ছেড়ে দিয়েছিলেন চাষিরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁদের মুখে হাসি ফুটেছে।
এই বিষয়ে পাঁশকুড়ার এক ফুলচাষি বলেন, “২৫ বছর ধরে ফুলচাষ করছি। কখনও ক্ষতিপূরণ পাইনি। মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।“
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক। তিনি বলেন, বাম আমল থেকে এই নিয়ে আন্দোলন চললেও কোনও সুরাহা হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রীর ফুল, পান ও আনাজ চাষিদের ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা একটি যুগোপযোগী সিদ্ধান্ত।
তৃণমূল আমলে ফসল বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পেতেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফলে ফুল, পান ও আনাজ চাষিরা সেই সুবিধা থেকে বঞ্চিতই থাকতেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিমা ছাড়াই ক্ষতিপূরণের ঘোষণা করায় তাঁদের মুখে হাসি ফুটেছে।



