২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে খেলা দেখালেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন বিশ্বরেকর্ড। ১৫ বছর বয়সে এই রেকর্ড গড়ে পিছনে ফেলে দিলেন তাবড় অভিজ্ঞ ক্রিকেটারদের। আজ, মঙ্গলবার এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সৌদি আরবের ‘এ’ দলের সঙ্গে ম্য়াচ চলছে ভারতীয় ‘এ’ দলের। সেখানেই ব্যাট হাতে ওপেনিং-য়ে নেমে এই রেকর্ড গড়েছেন বৈভব।
১৫ বছর বয়সি এই বিস্ময়বালক লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মাত্র সাত ওভারের কম সময়েই তিনি স্পর্শ করেছেন এই মাইলস্টোন। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলেছে। যেখানে ক্রিজে আছেন সূর্যবংশী ও রিঙ্কু সিংহ। সূর্যবংশী মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেছিল। তারপরে বাকি ১২ বলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর এই দুরন্ত ইনিংসে রয়েছে ২২টি ছক্কা ও ৬টি চার। যদিও সেঞ্চুরি করে থেমে নেই সূর্যবংশী। ব্যক্তিগতভাবে দুশো রানের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ভারত এই ম্যাচটি জিততে মরিয়া। কারণ গত রবিবার পাকিস্তানের কাছে হেরে চাপে পড়েছে ভারতীয় দল। এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহী ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করেছে। হরপ্রীত সিং ভাটিয়ার ১৪৪ বলে খেলে ১৩০ রান করেছেন। তাঁর কাঁধে ভর করেই ভারতের সামনে ২৫০ রানের টার্গেট রেখেছিল সৌদি।
আরও পডুন: স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর
কিন্তু বৈভবের মারকাটারি ব্যাটিং-য়ের ঠ্যালায় ধরাশায়ী হয়েছেন সৌদি আরবের বোলাররা। ওয়ান ডে-তে ৩২ বলে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে এবি ডি ভিলিয়ার্সের। কিন্তু সেটি প্রথম সারির ক্রিকেটে। আর বৈভবের এদিনের রেকর্ড লিস্ট ‘এ’ ক্রিকেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
The post ২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



