গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ত্বকের রুক্ষতা, শুষ্কতা এবং চুলের নানা সমস্যা। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বাড়ে ত্বকের জেল্লা হারানো, ব্রণ, দাগছোপ এবং চুলের সমস্যা। শীতের মরশুমে ত্বক ও চুলের যত্ন নিতে অনেকেই দামি প্রসাধনীর উপর ভরসা করেন। তবে জানেন কি, আপনার রান্নাঘরের পরিচিত একটি জিনিস হতে পারে রূপচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান । সেই উপাদানটি হল গুড়। যার মধ্যে রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম-সহ বেশ কিছু খনিজ উপাদান। ত্বক ও চুলের পরিচর্যায় কীভাবে কাজে লাগতে পারে গুড়, জেনে নিন।
ত্বকের জেল্লা ফেরাতে গুড়ের ব্যবহার
ত্বকের পরিচর্যায় গুড়ের ব্যবহার নিয়ে ঘরোয়া কিছু পদ্ধতি প্রচলিত রয়েছে। গুড়ের সঙ্গে টমেটোর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মাখা যায়। এতে শুষ্ক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তবে মুখে দেওয়ার আগে কানের একপাশে এই প্যাক অবশ্যই লাগিয়ে দেখে নেওয়া উচিত। যদি জ্বালা বা চুলকানি হয় তাহলে এই প্যাক এড়িয়ে চলুন।
ব্রণ ও কালচে দাগের সমস্যা সমাধানে গুড়ের ব্যবহার
মুখে ব্রণ, কালচে দাগ কিংবা অসমান ত্বকের রং নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। এসব ক্ষেত্রে গুড়কে ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহার করেন অনেকেই। নিয়মিত হাফ ইঞ্চি কাঁচা হলুদের সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে খেলে মেলে সমাধান।
চুলের যত্নে গুড়
শুধু ত্বক নয়, চুলের পরিচর্যাতেও গুড় ব্যবহারের নানা ঘরোয়া পদ্ধতি প্রচলিত রয়েছে। গুড়ের সঙ্গে মুলতানি মাটি ও জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়। এই প্যাক নতুন চুল গজাতে সাহায্য করে।
The post গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



