0%

আগে থেকেই বল বিকৃতি করে অস্ট্রেলিয়া, স্যান্ডপেপার বিতর্কে অজিদের ধুয়ে দিলেন ডি’ভিলিয়র্স

আট বছরের পুরনো কুখ্যাত ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। যিনি স্পষ্ট জানিয়ে দিলেন, লোকে জানে ২০১৮ সালের কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া বল বিকৃত করেছিল। বলে শিরীষ কাগজ ঘষেছিল। কিন্তু আদতে অস্ট্রেলীয়রা বল বিকৃত করা শুরু করেছিল সেই সিরিজের প্রথম টেস্ট থেকে। ডারবান টেস্ট থেকে।

‘স্যান্ডপেপার গেট’ নিয়ে সেই সময় প্রবল তোলপাড় চললেও, বিগত আট বছরে সময়ের নিয়মে তা স্তিমিত হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে উসমান খোয়াজার আত্মজীবনী ‘স্যাবর’-কে কেন্দ্র করে তা পুনরায় ‘প্রাণ’ ফিরে পেয়েছে। কারণ, আত্মজীবনীতে খোয়াজা দাবি কেন্দ্র করেছেন যে, পুরো ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে তিন জনকে। স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট এবং ডেভিড ওয়ার্নারকে। কিন্তু বাস্তব হল, পুরো টিম দোষী।

যার পর রীতিমতো দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট। দৃশ্যতই গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। খোয়াজার দাবিকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়ে পড়েছেন ওয়ার্নার-ব্যানক্রফটরা। আবার উল্টোদিকে, প্যাট কামিন্স-মিচেল স্টার্ক জশ হ্যাজেলউডরা একযোগে খোয়াজার দাবি নস্যাৎ করে তাঁকে আক্রমণ করেছেন। এ সবের মধ্যে এবার ডি’ভিলিয়ার্স বল বিকৃতির বিতর্কের উত্তাপকে আরও বাড়িয়ে দিলেন।

সোমবার নিজের পডকাস্টে এবি বলে দেন, “পোর্ট এলিজাবেথে নয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়া বল বিকৃত করা শুরু করেছিল ডারবান টেস্ট থেকে। ডারবানে আমরা হেরে যাই। মনে আছে, সেই টেস্টে বড় অদ্ভুত একটা সময়ে বল রিভার্স সুইং করতে শুরু করে। ডারবানে যে সময় বল রিভার্স করা শুরু করে, তার অনেক আগে থাকতে। আর আমি নিশ্চিত, গোটা অস্ট্রেলিয়া টিম এই কদর্য পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। ওরা প্রত্যেকে জানত, বল বিকৃত করা হচ্ছে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker