0%

‘মারাত্মক ভুল করেছি’, পুনর্বহাল হয়েই কর্মীদের সামনে স্বীকার করলেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু ১১ দিন পরে সেই তাঁকেই পুনর্বহাল করেছে সংস্থা। আর সংস্থায় ফিরেই কর্মীদের সামনে জেনসেন হুয়াং স্বীকার করে নিলেন, তাঁর আচরণ আদপেই গ্রহণযোগ্য ছিল না। কর্মীদের সামনে তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, ”মারাত্মক ভুল করেছি।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, প্রতিদিন প্রায় দেড় ঘণ্টা করে থেরাপি নিচ্ছেন। এবং এই সেশনগুলোর মাধ্যমে তিনি উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও শুরু করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার সদর দপ্তরে কর্মীদের কাছে ক্ষমা চেয়ে হুয়াং স্বীকার করেন, তিনি সংস্থার আচরণবিধি লঙ্ঘন করেছেন। যার একটি বড় অংশ তিনি নিজেই লিখেছিলেন। কার্যতই আবেগপ্রবণ হয়ে তাঁর মন্তব্য, ”আমি লরির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি আমার সন্তানদের কষ্ট দিয়েছি। এবং অবশ্যই আমি আপনাদের সবাইকেও কষ্ট দিয়েছি।”

তবে নিজের আচরণের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁর ফিরে আসা নিয়ে যে সব গুঞ্জন শোনা গিয়েছে সেগুলিও নস্যাৎ করতে দেখা গিয়েছে হুয়াংকে। আসলে তাঁর প্রত্যাবর্তনের খবরে সমালোচকদের বড় অংশই দাবি করেছেন, এর নেপথ্যে রয়েছে প্রবল রাজনৈতিক চাপ। আর এভাবে তাঁকে ফিরিয়ে আনার অর্থই হল এনভিডিয়ার সমস্ত নিয়মনীতির তিনি ঊর্ধ্বে। যদিও এসব দাবি খারিজ করে দিয়েছেন হুয়াং। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুসারে, হুয়াং জানিয়েছেন, তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ডই। এবং পুরো বিষয়টির পর্যালোচনা এবং পরিস্থিতির মূল্যায়ন করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এও তিনি স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ডকে আশ্বস্ত করেছিলেন যে, হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য ‘বিপদ’ নন এবং আরও একটি সুযোগ পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, একাধিক অভিযোগে গত ১২ নভেম্বর পদত্যাগ করেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এই ঘটনায় সংস্থাটি হুয়াঙের সঙ্গে কালিমালিপ্ত হয় সংস্থাটিও। শেয়ারের দাম কমে যায়। ১১ দিন পর ফের সংস্থার নেতৃত্বে হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারের দাম এক ধাক্কায় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে বলে দাবি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker