0%

১৯ ছক্কায় বিধ্বংসী ইনিংস, গেইল-রাহুলকে ছাপিয়ে নয়া নজির দিল্লির প্রিয়াংশের

বিধ্বংসী ইনিংসে ছক্কার রেকর্ড। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান। ছাপিয়ে গেলেন ক্রিস গেইলকেও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নয়া ইতিহাস লিখলেন দিল্লির প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। এবার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও নজির গড়লেন। তামিলনাড়ুর বিরুদ্ধে ৬৮ বলে ১৮১ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ১৯টা ছক্কা। আর তাতেই নজির।

২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন গেইল। সেই রেকর্ড আগেই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান দ্রে প্রিটোরিয়াস। তিনি করেছিলেন ১৮৮ রান। তাঁর রেকর্ড ভাঙতে না পারলেও গেইলকে টপকে গিয়েছেন প্রিয়াংশ। ছক্কার বৃষ্টিতে ৬৮ বলে ১৮১ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৭টা চার ও ১৯টা ছক্কা।

সেই সঙ্গে টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে তিনি নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের পাশে বসলেন। মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিস্কো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে ১৫১ রানের ইনিংস খেলার পথে ১৯টি ছক্কা হাঁকিয়েছিলেন কিউয়ি তারকা। প্রিয়াংশ সেটাকেও ছুঁয়ে ফেলেছেন এদিন। এখানেই শেষ নয়। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কেএল রাহুল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৭ বলে ১৫২ রান করেছিলেন। এতদিন পর্যন্ত এটাই ছিল কোনও ভারতীয় ক্রিকেটারের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান। যা এদিন ভেঙে দিলেন প্রিয়াংশ।

প্রথমে ব্যাট করে দিল্লি ২৭৫ রান তোলে। যা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে তামিলনাড়ুর ইনিংস থেমে যায় ১৫৯ রানে। দিল্লি ম্যাচ জেতে ১১৬ রানে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker