0%

নবান্নের কাছেই ৪০টি ফ্ল্যাট থেকে উধাও লক্ষ টাকার জুতো! আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য শিবপুরে

সবদিক নিউজ: গভীর ঘুমে মগ্ন গোটা আবাসন। আর তখনই সেই সুযোগকে কাজে লাগালেও চোর। সোনার টাকা বা মোবাইল চুরি নয়, আবাসনের বাসিন্দাদের দামি জুতো নেওয়াই ছিল তার লক্ষ্য। লক্ষাধিক টাকা জুতো চুরি করে ধরা পড়লো তার সিসিটিভিতে। এই ঘটনাটি ঘটেছে শিবপুরে (Shibpur)।

নবান্নের কাছে আবাসনে চোরের হানা, টার্গেট দামি জুতো (Shibpur)

সেই ফুটেজে দেখা যাচ্ছে পাঁচিল টপকে গাছ বেয়ে চুপিসারে আবাসনের ভেতরে ঢুকছে এক অজ্ঞাত পরিচয় এর ব্যক্তি। সন্দেহ হবে না একদমই চোর বলে। ভদ্রলোকের মতন ব্যাগ হাতে সোজা সিড়ি দিয়ে উপরে উঠে চলেছে। তারপরই নিজের ফ্ল্যাটের বাইরে থাকা সারি সারি পা দুকা যুগলের ওপর নজর তার। আর ওইসব দেখে শুনে বেছে বেছে টপাটপ ব্যাগে ভরে চম্পট দিয়েছেন সেই চোর (Shibpur)।

নবান্নের কাছাকাছি এই বহুৎলের নিরাপত্তা ব্যবস্থায় পাহারা থাকলেও চোরের নাগাল এড়ানো গেল না। হাওড়া শিবপুরে happy garden হাউসিং সোসাইটির প্রায় ৪০ টি ফ্ল্যাটের দরজার বাইরে থেকে চুরি যায় চটি। সেই জুতোগুলোর আনুমানিক বাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা।

 LPG-র দাম থেকে ব্যাঙ্কিং নিয়ম, ডিসেম্বরে কী কী পরিবর্তন আসতে চলেছে জানুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ নভেম্বর ভোর ৪:৩০ থেকে ৫টার মধ্যে ঘটে এই ঘটনাটি। মূল ফটোকে নিরাপত্তা রক্ষী থাকলেও তার নজর এড়িয়ে এই গোটা অপারেশন চালানো হয়। পরে আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি ধরা পড়ে।

শিবপুর থানায় লিখিত অভিযোগ জমার পর ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ । নাম প্রকাশে অনিচ্ছুক শিবপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, “এই ধরনের চুরি সাম্প্রতিক কালে দেখা যায়নি । এটা অভিনব ঘটনা (Shibpur)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker