0%

কলকাতার পুরভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি, আজ কী জানাবে কেন্দ্র?

SOBDIK NEWS: কলকাতার পুরভোট নিয়ে আইনি জটিলতা এখনও কাটেনি। এর মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পুরবোর্ড না থাকলে একজন পুর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন, তা জানতে চেয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোমবারের শুনানিতে ওঠা সেই প্রশ্নের জবাব আজ, বুধবার দেবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কী প্রশ্ন আদালতের (Supreme Court)?

সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) কলকাতার পুরভোট নিয়ে রাজ্যের দায়ের করা মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, পুর প্রশাসক আর পুরসভা তো এক নয়। তাহলে পুরবোর্ডের অনুপস্থিতিতে একজন পুর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন?

পাশাপাশি এত তাড়াহুড়ো করে কেন গোটা প্রক্রিয়া শেষ করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। সাধারণ মানুষকে তাঁদের মতামত ও আপত্তি জানানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল কি না, সেটাও জানতে চান তিনি। যদিও গত শুনানিতে রাজ্য সরকার আইন মেনে কী কী পদক্ষেপ করেছে, তা বিস্তারিত জানিয়েছিলেন তুষার মেহতা।

আরও পড়ুনঃ সম্মানিক বৃদ্ধি থেকে পিএফ-পেনশন, বাজেটের আগে শ্রমিকদের জন্য একাধিক দাবি

রাজ্য সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

অন্যদিকে, আবেদনকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য দাবি করেন, রাজ্য সরকার তাদের সমস্ত বক্তব্য হলফনামা আকারে হাই কোর্টে জমা দিক। পাশাপাশি এসআইআর-এ নাম বাদ পড়া ব্যক্তিদের সরকারি পরিষেবা না দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের (Supreme Court) স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ওই ব্যক্তিদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই গত শুনানিতে রাজ্য সরকারকে নোটিস দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker