শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে মরিয়া ঢাকা! আমেরিকা-রাশিয়া-চিনের কাছে আবেদন বাংলাদেশের

সবদিক নিউজ:বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু করেছে তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বাধীন সরকার। হাসিনার ঢাকায় প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তাঁর ফেরা ঘিরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে বর্তমান সরকার। সেই কারণেই আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু করেছে ঢাকা। ২৪ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।
শেখ হাসিনার ঘরে ফেরা আটকাতে মরিয়া বাংলাদেশ (Bangladesh):
বাংলাদেশের (Bangladesh) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চিন, ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনার অন্যতম বিষয় ছিল শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন। সরকারের আশঙ্কা, এই মুহূর্তে তিনি দেশে ফিরলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই আপাতত তাঁর দেশে ফেরার প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ঢাকা।
চিনের অভিযানে শামিল হয়ে পৌঁছলেন মহাকাশে! ইতিহাস গড়লেন যুদ্ধবিমান ওড়ানো পাকিস্তানি মহাকাশচারী
সরকারের দাবি, বাংলাদেশে এখনও হাসিনার বিপুল সংখ্যক সমর্থক রয়েছেন। তিনি দেশে ফিরলে প্রায় ২০ লক্ষ সমর্থক রাস্তায় নেমে মিছিল করতে পারেন। হাসিনার দলও তাঁকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে খবর। তবে এই জমায়েতকে নিছক রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে না বর্তমান প্রশাসন। বরং এর আড়ালে শক্তি প্রদর্শন এবং অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে যথেষ্ট বেগ পেতে হতে পারে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালে দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ হাসিনা। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের অগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। সেই থেকে নয়াদিল্লিতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই অভ্যুত্থানের নেপথ্যে আমেরিকার ভূমিকা ছিল। যদিও এই অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে।
১০ একর জায়গা জুড়ে প্যান্ডেল! আমন্ত্রিতের সংখ্যা ৫ লক্ষ, বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন
অন্যদিকে, হাসিনার ক্ষমতাচ্যুতির পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের দল। এদিকে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে (Bangladesh) শতাধিক মামলা রয়েছে এবং একাধিক মামলায় তাঁর সাজাও হয়েছে। তাঁকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহী বর্তমান সরকার। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।



