0%

গঙ্গার ঘটে বসে সাধু সেজে লোক ঠকানোর ব্যবসা! যোগী রাজ্যে ধরা পড়ল রিয়াজ আহমেদ

বারেলি: উত্তরপ্রদেশের বরেলি জেলার সুভাষনগর (Riaz Ahmed)থানা এলাকার রামগঙ্গা ঘাটে এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র শোরগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ…

বারেলি: উত্তরপ্রদেশের বরেলি জেলার সুভাষনগর (Riaz Ahmed)থানা এলাকার রামগঙ্গা ঘাটে এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র শোরগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রিয়াজ আহমেদ নামে এক ব্যক্তি হিন্দু পুরোহিত বা সাধকের ছদ্মবেশ ধারণ করে ঘাটে আসা ভক্ত ও পুণ্যার্থীদের বিভ্রান্ত করছিলেন এবং সেখানে যজ্ঞ পুজো পরিচালনা করছিলেন।

তবে স্থানীয় বাসিন্দা ও হিন্দু ভক্তদের সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শেষপর্যন্ত ছদ্মবেশের আড়ালে থাকা তাঁর আসল পরিচয় ফাঁস হয়ে যায়। হাতেনাতে ধরা পড়ার পর ওই ব্যক্তি রীতিমতো ভয় পেয়ে যান এবং দুই হাত জোড় করে উপস্থিত জনতার কাছে ক্ষমা চাইতে শুরু করেন।ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বরেলির পবিত্র রামগঙ্গা ঘাটে প্রতিদিনই অসংখ্য পুণ্যার্থী স্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য আসেন।

আরও দেখুনঃ সৌরভের পাসপোর্টে জন্মস্থান-বাবার নামে গন্ডগোল! ৩০ নভেম্বরের মধ্যে সঠিক নথি না দিলে কড়া পদক্ষেপ

সম্প্রতি সেখানে এক ব্যক্তিকে পুরোহিতের বেশভূষায় বসে যজ্ঞ করতে দেখা যায়। প্রথমদিকে সাধারণ ভক্তরা তাঁকে প্রকৃত পুরোহিত ভেবেই পুজো ও যজ্ঞে অংশ নিয়েছিলেন। কিন্তু তাঁর মন্ত্রোচ্চারণ, পুজোর পদ্ধতি এবং আচার-আচরণে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেন ঘাটে উপস্থিত স্থানীয় হিন্দু যুবকরা। এরপরই তাঁরা ওই ব্যক্তির কাছে গিয়ে তাঁর নাম, পরিচয় এবং ঠিকানা জানতে চান।

প্রথমে ওই ব্যক্তি নিজেকে পুরোহিত হিসেবে দাবি করার চেষ্টা করলেও, স্থানীয়দের লাগাতার প্রশ্নবাণের মুখে তিনি আমতা আমতা করতে শুরু করেন। তাঁর কথাবার্তায় অসঙ্গতি স্পষ্ট হয়ে উঠলে স্থানীয়রা তাঁর পরিচয়পত্র দেখতে চান। সেই সময় বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, পুরোহিতের ছদ্মবেশে যজ্ঞ পরিচালনাকারী ওই ব্যক্তির প্রকৃত নাম রিয়াজ আহমেদ।

নিজের আসল পরিচয় প্রকাশ্যে আসতেই ঘাটে উপস্থিত ( Riaz Ahmed)ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে রিয়াজ আহমেদ তৎক্ষণাৎ হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করেন এবং কাকুতি-মিনতি করে রেহাই দেওয়ার অনুরোধ জানান।ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে এক্স হ্যান্ডেলে) ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ তুলেছেন যে, সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং পরিকল্পিতভাবে ছদ্মবেশ ধরে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছিল। অনেকেই প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker